নিশ্চিন্দায় বোমা উদ্ধার - The News Lion

নিশ্চিন্দায় বোমা উদ্ধার

 


দি নিউজ লায়ন;   হাওড়ার নিশ্চিন্দা থানা এলাকার বীরেন দাস কলোনি ঝিল পাড় থেকে উদ্ধার হলো ২টি তাজা বোমা। ভোটের আগে বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বোমাগুলি একটি লাল রঙের ব্যাগের মধ্যে রাখা ছিল। খবর পেয়ে নিশ্চিন্দা থানার পুলিশ ঘটনাস্থলে আসে। বোমা ২টি উদ্ধার করা হয়। তবে, কারা ব্যাগে ভরে এখানে বোমা রেখে গেল তা পুলিশ তদন্ত করে দেখছে।


 আশপাশের এলাকার সিসিটিভি পরীক্ষা করে দেখা হবে বলেও পুলিশ সূত্রের খবর। এলাকার স্থানীয় মানুষের দাবি, নিশ্চিন্দা এলাকায় এরকম ঘটনা আগে হয়নি। সামনেই ভোট। তার আগে এই ঘটনায় যথেষ্টই আতঙ্কিত তাঁরা। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, ভাজপার মদতে প্রচুর বহিরাগত দুষ্কৃতী হাওড়ার বিভিন্ন এলাকায় ঢুকেছে। ভোট লুট করতে এদের ব্যবহার করতে চাইছে ভাজপা। এই দুষ্কৃতিরাই এলাকায় বোমা মজুত করছে। সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করছে। প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে সমস্ত দুষ্কৃতীদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তার করুক না হলে নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন হাওড়া জেলা জুড়ে ব্যাপক অশান্তির আশঙ্কা করছেন তারা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.