বারুইপুরে তৃণমূল কর্মী আক্রান্ত
দি নিউজ লায়ন; বারুইপুর পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী চন্দন মণ্ডলের প্রচারের সময় তৃণমূলের কর্মীদের ওপর হামলা চালাল ভাজপার দুষ্কৃতিরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার বৃন্দাখালি এলাকায়। এর জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। বারুইপুর থানার পুলিশ সহ কেন্দ্রীয় বাহিনী ঘটনা স্থলে যায়। তৃণমূলের পঞ্চায়েত প্রধান মনোরঞ্জন পাটোয়ারী বলেন, বিজেপি প্রার্থীর প্রচারের সময় কর্মীরা এসে দলের পতাকা ফেস্টুন ছিঁড়ে দেয়, বাজার সেরে ফেরার পথে আমাদের তিন জন কর্মীকে মারধর করা হয়, বাড়ি ভাঙচুর করা হয়।
অন্য দিকে বিজেপি এর প্রার্থীর অভিযোগ, তৃণমূল কর্মীরা গুলি ও বোমা ছোঁড়ে। যদিও পুলিশ তদন্তে গিয়ে গুলি আর বোমার কোনো চিহ্ন পায়নি. ঘটনায় দুই জন কে গ্রেপ্তার করা হয়েছে। তৃণমূলের অভিযোগ বিনা প্ররোচনায় হামলা চালাচ্ছে বিজেপির গঙন্ডাবাহিনী। বারুইপুরকে অশান্ত করার চেষ্টা হচ্ছে যাতে আতঙ্কে কেউ ভোট দিতেই না যায়।

Post a Comment