বিজেপির দুই প্রার্থীর নামে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের তৃণমূলের
দি নিউজ লায়ন; বিজেপির দুই প্রার্থীর নামে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের তৃণমূলের। স্ক্রুটিনি ঘিরে হইচই।বুধবারই ছিল শিলিগুড়ির তিন বিধানসভা কেন্দ্রের নির্বাচন। শিলিগুড়ি বিধানসভার প্রার্থী পদে মনোনয়ন পেশ করেছেন ১১জন। শিলিগুড়ি বিধানসভার বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ পেশায় শিক্ষক। স্কুল কর্তৃপক্ষকে কোন রকম না জানিয়েই প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছে শঙ্কর।
এদিন তৃনমূলের তরফে অভিযোগ দায়ের করা হয়। তৃনমূল জেলা সভাপতি নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে চিঠির মাধ্যমে রিটার্নিং অফিসারের কাছে লিখিত আকারে অভিযোগ দায়ের করেছে। স্পষ্ট করে নির্বাচনের কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। রঞ্জন বাবু এদিন জানান বিজেপি শিলিগুড়িপ্রার্থী শঙ্কর ঘোষ এক স্কুলে কর্মরত শিক্ষক। অথচ মনোনয়ন পেশ করার আগে স্কুল কতৃপক্ষেকে কোনো কিছুই জানাননি শঙ্কর। স্কুল কর্তৃপক্ষের কাছে কোনো সম্মতিপত্রও দেওয়া হয়নি। একই অভিযোগ উঠে আসছে মাটিগাড়া বিজেপি প্রার্থী আনন্দ বর্মনের বিরুদ্ধেও।
যা নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃনমূল। এদিন দার্জিলিং জেলা তৃনমূল সভাপতি রঞ্জন সরকার নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে বিষয়টি জানানোর পাশাপাশি ফের মাটিগাড়া-নকশাল বাড়ি সংযুক্ত মোর্চার প্রার্থী শঙ্কর মালাকারের এসসি শংসাপত্র বাতিল হয়ে যাওয়ার প্রামাণ্য নথি প্রকাশ্যে এনে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন। যেখানে স্পষ্ট রয়েছে আদালতের রায়ে সংযুক্ত শঙ্কর মালাকারের এসসি শংসাপত্র বাতিল করা হয়। তারপরও কি ভাবে তিনি ওই শংসাপত্র পেশ করছেন নির্বাচান কমিশনের কাছে তা নিয়ে সওয়ালাত খাড়া করেন তৃনমূল জেলা সভাপতি রঞ্জন বাবু। যদিও তার আইনজীবী জানিয়েছেন মামলা পুনরায় খুলে হাইকোর্টের স্টে অর্ডার রুয়েছে। একইসঙ্গে সদ্য পাল্টিরাম বিজেপিতে যোগদানকারী নান্টুর বিরুদ্ধে এক সরকারি স্কুলে পরিচালন কমিটিকে মনোনয়ন পেশের বিষয়টি তুলেও কমিশনের কাছে অভিযোগ তৃণমূলের।

Post a Comment