হাওড়া আমতা শাখায ট্রেন চলাচল ব্যাহত - The News Lion

হাওড়া আমতা শাখায ট্রেন চলাচল ব্যাহত

 


দি নিউজ লায়নঃ   রেললাইনে ওয়েল্ডিং ফেলিওর হওয়ার কারণে বুধবার সন্ধ্যায় হাওড়া আমতা শাখায় প্রায় আধঘন্টা ট্রেন চলাচল ব্যাহত হয়। স্থানীয় সূত্রের খবর বুধবার সন্ধ্যায় হাওড়া আমতা শাখায় বড়গাছিয়া ও আমতার মধ্যে দক্ষিণদাড়ি এলাকায় রেললাইনের চির্ড় দেখা যায়।


 রেল লাইনের এই অবস্থা দেখে ট্রেনচালক ট্রেন থামিয়ে দেয়। পরে লাইন মেরামত করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর এটি ওয়েল্ডিং ফেলিওর। সেটা খুব বড় কিছু নয়। কিছুক্ষণের জন্য রেল চলাচল ব্যাহত হয়েছিল পরে তা স্বাভাবিক হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.