"এবারের প্রচারে মানুষের বাড়ি বাড়ি গিয়ে এলাকার উন্নয়নের কথার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের ব্যার্থতাও তুলে ধরবো, জ্যোতিপ্রিয়
দি নিউজ লায়নঃ "এবারে বিধানসভা ভোটে আমরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করে বলবো এলাকার উন্নয়নের কথা। খাদ্যসাথী থেকে শুরু করে সবুজসাথী,স্বাস্থ্যসাথী,কন্যাশ্রী,যুবশ্রী সহ এইসব প্রকল্পের কথা। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের ব্যার্থতাও তুলে ধরবো। গ্যাস,পেট্রোল,ডিজেল এর দাম উদ্ধমূখী। বিভিন্ন রাষ্ট্রায়ত্বক ব্যাঙ্ক, এল আই সি বেসরকারিকরনের কথা।
আমি আশাবাদী এলাকার মানুষ মমতা ব্যানার্জীর এইসব প্রকল্পকে গ্রহন যোগ্যতা দিয়েছেন। মমতা ব্যানার্জীর উন্নয়নকে সামনে রেখেই এবারের ভোট প্রচারে নেমেছি। কোন দ্বিধা সংকোচ নয়,আগামী বিধানসভা নির্বাচনে আমরাই জিতছি। আমাদের একটাই মুখ মমতা ব্যানার্জী। তৃতীয়বারের জন্য তাঁর মুখ্যমন্ত্রী হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা "।---- বুধবার বিকালে হাবড়ার কলতানে বুথ ভিত্তিক হাবড়া শহর তৃণমূল কংগ্রেসের এক সাংগঠনিক সভায় এসে এই মন্তব্য করলেন হাবড়ার বিধায়ক তথা রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

Post a Comment