নেশার টাকা না পেয়ে বাবা মা কে মারধর
দি নিউজ লায়নঃ নেশার টাকা না পেয়ে বাবা মাকে মারধর। আশঙ্কাজনক অবস্থায় রানাঘাট মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন বাবা-মা দুজনেই। এমনই অভিযোগের ঘটনা ঘটলো নদীয়া রানাঘাটের রামকৃষ্ণ পল্লীতে। পরিবার সূত্রে জানা যায় ছেলে সুমন দাস দীর্ঘদিন ধরে বাড়ির গয়না থেকে নগদ টাকা নানান সামগ্রী বিক্রি করে নেশা করে জুয়া খেলে। এই দিন সে আবার বাবার কাছে টাকা চায় এবং বাড়ি বিক্রি করতে চা।
টাকানা পেয়ে দিদি ও বৃদ্ধ বাবা মাকে মারধর করে। মা মায়া রানী দাস বাবা সদানন্দ দাস দুজনেই ছেলের হাতে মার খেয়ে আশঙ্কাজনক অবস্থায় রানাঘাট মহাকুমা হাসপাতাল ভর্তি আছে। ছেলের বিরুদ্ধে আরো অভিযোগ ওঠে মাকে ঘরে আটকে রাখা, চেয়ারের সাথে বেঁধে রাখা এবং মায়ের বিছানায় আগুন দিয়ে পুড়িয়ে দেয় স্বাস্থ্য সাথী কার্ড সহ নানান ডকুমেন্ট। বাবা মা দুজনকে আটকানো কিল চড় লাথি ঘুঁষি হাতের কাছে যা পায় তাই দিয়ে মারার অভিযোগ উঠে ছেলের বিরুদ্ধে। এই অবস্থায় পরিবারের দাবি প্রশাসনিক হস্তক্ষেপের।


Post a Comment