তৃণমূল সমর্থক পরিবারের বাঁশ বাগানে আগুন লাগিয়ে দিল দুষ্কৃতীরা, লক্ষাধিক টাকার ক্ষতি
দি নিউজ লায়নঃ তৃণমূল সমর্থক পরিবারের বাঁশ বাগানে আগুন লাগিয়ে দিল ভাজপা দুষ্কৃতীরা ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের দেশপ্রাণ ব্লক এর সারদা অঞ্চলের দূর্মুট গ্রামে। কয়েক লক্ষ টাকার বাঁশ বাগান নষ্ট হয়ে গিয়েছে বলে অভিযোগ। দুরমুঠ গ্রামের কুমোরপাড়া র পরমানন্দ দাস ও নিত্যানন্দ দাসে এলাকায় তৃণমূল সমর্থক বলে পরিচিত অভিযোগ তৃণমূলকে সমর্থন করা বৃহস্পতিবার রাতে পেট্রোল ঢেলে কয়েক বিঘা জমির বাঁশ গাছ আগুন লাগিয়ে দেয় ভাজপা আশ্রিত দুষ্কৃতীরা পড়ে নষ্ট হয়ে যায় কয়েক লক্ষ টাকার বাঁশ গাছ।
বাগানে দাউদাউ করে অাগুন জ্বলতে দেখে গ্রামের মানুষ হতচকিত হয়ে ছোটাছুটি শুরু করে দেন।পরে গ্রামের মানুষজনের চেষ্টায় অাগুন নিয়ন্ত্রণে অাসে। প্রাক্তন সহকারী সভাধিপতি তথা তৃণমূল নেতা মামুদ হোসেন মহকুমা শাসক,বিডিও,কাঁথি থানার অাইসি সহ নির্বাচন পর্যবেক্ষককে ই-মেইল বার্তা পাঠিয়ে অভিযোগ জানান এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে অাইনানুগ কঠোর ব্যবস্হার দাবি জানান পাশাপাশি ক্ষতিপূরণেরও অাবেদন জানান তিনি।
স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ যেখানেই তৃণমূলের সংগঠন মজবুত সেখানেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বহিরাগত দুষ্কৃতীদের এসে নানাভাবে তৃণমূল কর্মী সমর্থকদের ভয় দেখাচ্ছে এবং তাতে কাজ না হলে এই ধরনের অত্যাচার করা হচ্ছে প্রশাসন দ্রুত পদক্ষেপ না নিলে সাধারণ মানুষ এবং তৃণমূল কর্মীরা ভাজপা আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে প্রতিরোধের পথে হাঁটবে বলে হুঁশিয়ারি দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব।
Post a Comment