ভেষজ আবির এর চাহিদা - The News Lion

ভেষজ আবির এর চাহিদা

 


দি নিউজ লায়ন;    সামনেই হোলি এবং ভোট উৎসব! নদীয়ার শান্তিপুরের কৃষাণ স্বরাজ সমিতির মহিলা গোষ্ঠী ব্যস্ত ভেষজ আবির তৈরিতে ।-পাহাড়ি গাছ মঞ্জিষ্ঠা র শিকড় থেকে লাল রং, তুঁতে গাছ থেকে নীল রং, সিম, শসা সহ নানান  পাতা থেকে সবুজ রং , কমলালেবুর খোসা থেকে গেরুয়া, গাঁদা ফুল থেকে হলুদ রং, পুঁই মেটুলি থেকে রানী, এভাবেই মূল দশটি রং ভুট্টার এরারুটের মিশ্রণে তারতম্য ঘটিয়ে হালকা গাঢ় আরও দশটি রং উপস্থাপিত করে ভেষজ আবির উৎপাদন করে চলেছেন। মঞ্জুরি এস এইচ জি মহিলা গোষ্ঠী। বাঙালির দোল পর্ব চলে প্রায় একদেড় মাস যাবৎ।


 তারপর রয়েছে আবার ভোটের ফলাফল। তাই মঞ্জুরি মহিলা গোষ্ঠীর নজন সদস্যা, বাড়ির সাংসারিক কাজকর্ম সেরে, রেঁধে বেড়ে দুপুর দুটোর মধ্যে চলে আসেন শান্তিপুর দত্তপাড়ার কৃষাণ স্বরাজ সমিতির অফিসে। জানা যায়  শিশু থেকে বৃদ্ধ এ আবিরে ক্ষতি হয়না কারো। চোখে গেলে বা খেয়ে ফেললেও শিশুদের কিছু যায় আসে না। তাই মা-বাবা থাকেন নিশ্চিন্ত। 200 টাকা কেজি দরে  দাম । এখন থেকেই আবীরের যে অর্ডার পড়ছে, তাতে সঞ্চয় বোধহয় আর হবেনা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.