ভোট পর্ব সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোটের দাবিতে আদিবাসী সম্প্রদায়ের মিছিল
দি নিউজ লায়ন; সুষ্ঠুভাবে ভোটের দাবিতে কৃষ্ণনগরে নগেন্দ্র নগর থেকে একটি আদিবাসী সম্প্রদায়ের মিছিল বের হল। তারা তাদের মিছিল নগেন্দ্রনগর পাঠাগার মাঠ থেকে বার করে জজকোর্টের মোড় ঘুরিয়ে পোস্ট অফিসের মোড়ে এসে শেষ করে।
তাদের একটাই দাবি ভোটদান পর্ব যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। জেলাশাসক থেকে রাজ্যের নির্বাচনী মুখ্য আধিকারিক এমনকি রাজনৈতিক দলগুলোর কাছে তারা বার্তা পৌঁছাতে চান ,প্রতিবছর হিংসার বলি হয় সাধারণ মানুষ! সে বিষয়ে সচেতন থাকার জন্য এবং গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগে যাতে কোনরূপ বাঁধা না আসে তা অনুরোধ জানাতে আজকের এই মিছিল বলে জানায় সংগঠনের কর্মকর্তারা।
Post a Comment