৫০ জন ফরোয়ার্ড ব্লক কর্মীর তৃণমূলে যোগ - The News Lion

 ৫০ জন ফরোয়ার্ড ব্লক কর্মীর তৃণমূলে যোগ

 


দি নিউজ লায়ন;    বিধানসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার মাঝেই বিরোধী শিবিরে ভাঙন ধরালো তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার বিকেলে উলুবেড়িয়া পূর্ব বিধানসভার মনসাতলায় তৃণমূল কর্মীসভায় ৫০ জন ফরওয়ার্ড ব্লক কমী তৃণমূলে যোগ দিল। এদিন দলে যোগ দেওয়া কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পুলক রায়। 


এদিনের এই কর্মী সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সাজেদা আহমেদ। এদিন অন্য দল থেকে তৃণমূলে যোগ দেওয়া প্রসঙ্গে পুলক রায় বলেন বিরোধী দলের কর্মীদের ক্রমশ মোহভঙ্গ হচ্ছে। আর সেই কারণেই তারা দলে দলে দলত্যাগ করছে। তিনি বলেন বিধানসভা নির্বাচনে এখনো বেশ কিছুদিন সময় আছে তার আগে এই রকম আরো অনেক বিরোধী রাজনৈতিক দলের কর্মী তৃণমূলে যোগ দেবে। অন্যদিকে দলে যোগ দেওয়া কর্মীদের মতে নীতি-আদর্শের দলে থেকে কাজ করতে না পেরে তৃণমূলে যোগ দিয়েছি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.