গোসাবায় তৃণমূল কর্মী আক্রান্ত
দি নিয়জ লায়ন; শুক্রবার রাতে বিজেপির আশ্রিত বেশ কয়েক জন দুষ্কৃতী লাঠি সোটা নিয়ে আক্রমণ করলে জখম হয় ২ জন তৃণমূল কংগ্রেস কর্মী।জখমদের তৃণমূল কর্মীদের নাম বচ্চন মন্ডল,বিকাশ মন্ডল।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা বিধানসভা কেন্দ্রের কচুখালি অঞ্চলের হরিশপুর এলাকায়।রাজনৈতিক সূত্রে জানা গিয়েছে কচুখালি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মী বচ্চন মন্ডল ও বিকাশ মন্ডল মোটর বাইক করে বাড়ি ফিরছিল।সেই সময় বিজেপির আশ্রিত প্রায় ২০ থেকে ৩০ জন দুষ্কৃতী লাঠি সোটা,লোহার রড নিয়ে আক্রমণ করে তৃণমূলের কর্মীর উপর।বেধড়ক মারধর করা হয় তৃণমূলের কর্মী বচ্চন মন্ডল ও বিকাশ মন্ডল কে।
এমনকি দুষ্কৃতীরা মোটর বাইক টিকে ভাঙচুর করে পুকুরে ফেলে দেয়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী।তবে পুলিশ এই ঘটনায় মন্টু রায় নামে একজনকে গ্রেফতার করে। এলাকায় চলছে পুলিশি টহলদারি।আগামী ১ এপ্রিল দ্বিতীয় দফায় গোসাবা বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ।আর এই ভোটের আগেই গোসাবা কেন্দ্রে শুরু হয়ে গেল রক্ত ঝড়া।
এদিকে শনিবার সকাল থেকে এই ঘটনায় কচুখালি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কর্মী দুষ্কৃতীদের গ্রেফতার দাবীতে বিক্ষোভ দেখাতে থাকে।এদিকে জখমরা গোসাবা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন।গোসাবা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ন্ত নস্কর বলেন বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পিত ভাবে আক্রমণ করলে দুই জন তৃণমূল কর্মী জখম হয়।জখমরা হাসপাতালে চিকিৎসাধীন।এবিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।বিজেপি পরিকল্পিত ভাবে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে।গোসাবা কেন্দ্রের বিজেপির প্রার্থী বরুন(চিত্ত) প্রামানিক বলেন তৃণমূল পরিকল্পিত সন্ত্রাস সৃষ্টি করে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে।মানুষই এর যোগ্য জবাব দেবে।

Post a Comment