শান্তিপুর থানার সামনে বেপরোয়া মোটরসাইকেল পিষে দিলো বৃদ্ধকে, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি কল্যাণীতে - The News Lion

শান্তিপুর থানার সামনে বেপরোয়া মোটরসাইকেল পিষে দিলো বৃদ্ধকে, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি কল্যাণীতে

 


দি নিউজ লায়নঃ   আবারো বেপরোয়া মোটরসাইকেল তাও থানার সামনে ! দুপুর দুটো নাগাদ শান্তিপুর থানার সামনে অবস্থিত বাস স্ট্যান্ড থেকে উল্টোদিকে রাস্তা পার হওয়ার সময় হঠাৎই, একটি মোটরসাইকেল পিষে দিয়ে গেলো ষাটোর্ধ্ব এক বৃদ্ধকে। রঙ মাখা অবস্থায় ওই মোটরসাইকেল চালককে কেউ চিনতে পারার আগেই গবারচর এলাকার দিকে, মোটরসাইকেলের গতি বাড়িয়ে পালিয়ে যায়।


 পথচলতি কিছু মানুষ দেখে রাস্তায় শুয়ে ঐ বৃদ্ধ কাতরাচ্ছে! শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করালে,শারীরিক অবস্থার অবনতি দেখে কল্যাণী হাসপাতালে স্থানান্তরিত করে শান্তিপুর হাসপাতাল কর্তৃপক্ষ। যতদূর জানা গেছে, আহত ওই বৃদ্ধের নাম গণেশ প্রামানিক। শান্তিপুর পুঁইপাড়ার বাসিন্দা ,পেশায় তাঁত শ্রমিক। পরিবারের অন্য সদস্যরা কল্যাণী হাসপাতালে পৌঁছেছেন, শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.