ঘোলা থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে শ্যুটআউটের জেরে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা
দি নিউজ লায়নঃ ঘোলা থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে চলল গুলি।ঘোলা থানার অদূরে পানশালা মালিককে গুলি করা হল গতকাল রাতে।সুখেন্দু ভৌমিক পানশালা ব্যবসায়ী গতকাল রাতে পানশালা থেকে তার বাড়ির দিকে যাচ্ছিলেন। তখন এক ব্যক্তি তাকে বন্দুক নিয়ে তাড়া করে এবং সুখেন্দু বাবু পড়ে যায় তখন একটি গুলি চালায় ওই দুষ্কৃতী।মাটিতে লুটিয়ে পড়েন সুখেন্দু বাবু। কলকাতার একটি নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়েছে ঘটনাস্থলে ঘোলা থানার পুলিশ। ব্যবসায়ীর অবস্থা আশঙ্কাজনক
স্থানীয় সূত্রে জানা গেছে ২-৩ দুষ্কৃতী মিলে হামলা চালায় । গুলি লাগে ওই ব্যবসায়ীর পেটে। ব্যবসায়িক শত্রুতার জেরে হামলা এমননটাই প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। শ্যুটআউটের জেরে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দাদের দাবি, তিন রাউন্ড গুলির শব্দ শোনা গিয়েছিল এদিন। শব্দ শুনেই ছুটে আসেন এলাকাবাসীরা। ততক্ষণে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন সুখেন্দু। জানা গিয়েছে, একটি গুলি ব্যবসায়ীর বুকের ঠিক নিচে লেগেছিল। স্থানীয়রা সেখান থেকে উদ্ধার করে প্রথমে তাঁকে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে, তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।
কে বা কারা ওই ব্যক্তির উপর গুলি চালাল, এ নিয়ে ঘনিয়েছে রহস্য। তদন্তকারীদের দাবি, মুরাগাছা এলাকায় একটি পানশালার মালিকানা নিয়ে ঘোলার আরও এক ব্যবসায়ী মানিক দাসের সঙ্গে সুখেন্দু কান্তি ভৌমিকের মধ্যে বিবাদ ছিল। সেই বিবাদের জেরেই এদিনের ঘটনাটি ঘটেছে কিনা, খতিয়ে দেখছে পুলিশ। তবে ঘটনায় এখনও পর্যন্ত কোনও গ্রেফতারি নেই। ওই তিন দুষ্কৃতির খোঁজ চালাচ্ছে ঘোলা থানার পুলিশ। এদিকে বিষয়টি নিয়ে ব্যবসায়ীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে, তাঁর পরিবার কোনও প্রতিক্রিয়া দেয়নি।

Post a Comment