দুই কিশোরীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৫ - The News Lion

দুই কিশোরীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৫

 


দি নিউজ লায়নঃ    দুই কিশোরীকে গণধর্ষণের ঘটনায় পাঁচ জনকে পুলিশ গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানা এলাকায়। রবিবার বিকেলে ঘটনার পর ওই দুই কিশোরীকে সন্ধ্যার দিকে গুরুতর অসুস্থবস্থায় বননবগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়। রাতে তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানেই দুজনই চিকিৎসাধীন।


 স্থানীয় সূত্রে জানা যায়, আউশগ্রাম থানা এলাকার বছর তেরোর দুই প্রতিবেশী  কিশোরীর মধ্যে একজন আউশগ্রাম উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ে। অন্যজন পড়াশোনা ছেড়ে দিয়েছে। পরিবার সূত্রে জানা যায়, গ্রামের অদুরে জরকাডাঙ্গা গ্রামে একটি শ্রাদ্ধানুষ্ঠানে তারা রবিবার দুপুরে খাওয়াদাওয়া করতে গিয়েছিল। খাওয়াদাওয়া সেরে দুই বান্ধবী গ্রামে ফেরে। তারপর তারা খেলতে চলে যায় বাড়ির কাছাকাছি  একটি পুকুর পাড়ে।


 পুকুরপাড়ে একটি শুকনো গাছের কাণ্ডের ওপর বসে দুজন গল্প করছিল। তারপর সেখান থেকেই তাদের ৫ জন জোর করে তুলে নিয়ে যায়  বলে অভিযোগ। এক নির্যাতিতার বাবা সাংবাদিককে বলেন, "রবিবার সন্ধ্যা পর্যন্ত মেয়ে ঘরে না ফেরায় আমি খুঁজতে যাই। পুকুর পাড়ে গিয়ে দেখি আমার মেয়ে ও তার বান্ধবী কান্নাকাটি করছে। তখন ঘটনার কথা খুলে বলে।“ নির্যাতিতা দুই কিশোরী পুলিশকে ঘটনার কথা জানায়। এরপরই তদন্তে নেমে পুলিশ ৫ জনকে পুলিশ গ্রেফতার করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.