আমি ওপারের বেগমকে হারাচ্ছি, যদি এবার ওপারের বেগম জিতে যায় তাহলে আপনাদের লক্ষ্মী পূজার পাঁচালী পড়া বন্ধ হয়ে যাবে, শুভেন্দু
দি নিউজ লায়ন; রবিবার দ্বিতীয় পর্বের বিধানসভা নির্বাচনের শেষ রবিবাসরীয় প্রচারের দিন খড়গপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির মনোনীত প্রার্থী অভিনেতা হিরণ এর সমর্থনে খড়গপুরে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন বিজেপি নেতা তথা নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। খড়গপুরএর সভা থেকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে বলেন আমি ওপারের বেগমকে হারাচ্ছি। যদি এবার ওপারের বেগম জিতে যায় তাহলে আপনাদের লক্ষ্মী পূজার পাঁচালী পড়া বন্ধ হয়ে যাবে। সেই সঙ্গে তিনি তীব্র ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করেন এবং তিনি বলেন জিতার জন্য প্রয়োজন শুভেন্দু অধিকারীকে আর জয়লাভ করার পর প্রয়োজন হয় সুব্রত বক্সী কে ।
শুভেন্দু অধিকারী কি জিনিস তা এবার বুঝতে পারবেন ওপারের বেগম ।তাই তিনি বলেন আপনারা নিশ্চিত থাকুন আমি ওপারের বেগমকে হারাচ্ছি। আপনারা খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রে এখানকার তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রদীপ সরকার কে হারাবেন,হিরণ কে ভোট দিয়ে জয়ী করবেন। আমি আপনাদের পাশে আছি আগামী দিনেও থাকবো। সেই সঙ্গে দশ বছরে তৃণমূল কংগ্রেস সরকার কিছুই করেনি মানুষের জন্য। কেবলমাত্র একটি সম্প্রদায়ের জন্য করেছে বলে তিনি তাঁর ভাষণে তুলে ধরেন ।তাই তিনি বলেন দয়া করে তৃতীয়বার বেগমকে ক্ষমতায় নিয়ে আসবেন না এবং ক্ষমতায় নিয়ে আসলে আপনাদের অস্তিত্ব আর কোন কিছুই থাকবে না। যেভাবে রবিবার খড়্গপুরের বিজেপি প্রার্থী হিরণ এর সমর্থনে নির্বাচনী সভায় এসে সাম্প্রদায়িক তাস খেললেন তা নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে।
তবে শুভেন্দু অধিকারীর বক্তব্য নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি নির্মল ঘোষ বলেন বাংলায় তৃতীয়বার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে এবং মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।শুভেন্দু অধিকারী যতই চিৎকার করুন না কেন বাংলার মানুষ ওদের কথায় কান দেবে না। কারণ সাম্প্রদায়িক শক্তি বিজেপি দলের নেতাদের কাছ থেকে এর থেকে ভালো কোন বক্তব্য আশা করা যায় না । কারণ ওদের রাজনীতির কোন জ্ঞান নেই। তাই কিভাবে কথা বলতে হয় সেটা না জেনে একজন মহিলা মুখ্যমন্ত্রী কে যেভাবে বেগম মমতা বন্দ্যোপাধ্যায় বলেও আখ্যা দিচ্ছেন তা অত্যন্ত নিন্দনীয়। রাজনৈতিক সৌজন্যবোধ টুকু নেই শুভেন্দু অধিকারীর বলে তিনি মন্তব্য করেন।
Post a Comment