বারাকপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়ে কি বলেন রাজ চক্রবর্তী - The News Lion

বারাকপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়ে কি বলেন রাজ চক্রবর্তী

 


দি নিউজ লায়নঃ      শুক্রবার বারাকপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসাবে পরিচালক রাজ চক্রবর্তীর নাম ঘোষণার পর উচ্ছ্বসিত তিনি। তৃণমূলের প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণার পর তিনি বলেন আমি খুবি উচ্ছ্বসিত।আমি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ যে উনি আমার নাম ভেবেছেন এবং আমাকে যোগ্য মনে করেছেন। আমি চেষ্টা করব, আমার যতটা ক্ষমতা সবটুকু দিয়ে মানুষের মন জয় করব। দিদির যা পরিকল্পনা সেই অনুযায়ী কাজ করা।


''''আমর জন্ম কাঁচরাপাড়ায়, হালিশহরে আমি বড় হয়েছি, নৈহাটিতে আমার কলেজ। বারাকপুরের সমস্ত অলিগলি চিনি। কর্মসূত্রে আমি কলকাতায় থাকলেও আমার হালিশহরে বাড়ি রয়েছে। মনেপ্রাণে আমি ওই এলাকার মানুষ, ওই ইমোশনটা বুঝি। আর আমায় ''রূপালী পর্দার মানুষ নয়, একজন সাধারণ মানুষ হিসাবেই ভাবুন। ওটা আমার পেশা। রাজনীতি ও সিনেমা দুটো ক্ষেত্রই মানুষের কথা বলে, সমাজের কথা বলে। আমরা মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারি।''  


রাজ (Raj Chakraborty) আরও বলেন, ''খুব শীঘ্রই প্রচার শুরু হবে। আমার প্রথম কাজ হবে বারাকপুরে যত ভোটার (প্রায় ২ লক্ষ) আছেন তাঁদের কাছে পৌঁছনো। মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য কী সেটা বোঝাতে চাই। বারাকপুর মাসল পাওয়ার ওরিয়েন্টেড জায়গা, সেখানে সবাইকে ডমিনেট করে রাখা হয়। আমি চেষ্টা করব সেখানে শান্তি ফেরানোর। শান্তির বার্তা পৌঁছে দিতে সবাইকে সঙ্গে নিয়ে চলব। আমার কাজ ওখানে শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করা। মানুষের সুখে দুঃখে পাশে থাকা।''   



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.