প্রার্থী হয়ে যা বললেন কৌশানি মুখোপাধ্যায়
দি নিউজ লায়নঃ আজ কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসাবে অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায় নাম উঠে আসে। আর এই নাম ঘোষণার পর উচ্ছ্বসিত অভিনেত্রী। অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায় বলেন, ''দিদির বিশ্বাস, মাথার উপর দিদির আশীর্বাদের জন্যই আমি এই জায়গায় পৌঁছেছি।
দিদির এই বিশ্বাসের উপযুক্ত মর্যাদা যেন আমি দিতে পারি, সেটাই আমার স্বপ্ন, আর তা পূরণ করব।'' ''আমি এই দেড়মাস জান লাগিয়ে দেব। যা যা করা দরকার করব।
আমার বিশ্বাস, আমি মানুষের বিশ্বাস জিততে পারব। আমি জানি কৃষ্ণনগর উত্তরের মানুষ একজন ভালো প্রার্থীকেই চাইবেন। তাঁদের সেই আশায় উত্তীর্ণ হতে পারব। তাঁদের পাশে দাঁড়াতে পারব। আগামিদিনে প্রচুর উন্নয়ন করতে পারব। তরুণ-তরুণীদের কাছে আমি উদাহরণ হতে চাই।

Post a Comment