দিদির হাত ধরে এগিয়ে যেতে হবে, জুন মালিয়া
দি নিউজ লায়নঃ মেদিনীপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দীতা করবেন অভিনেত্রী জুন মালিয়া। শুক্রবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে জুন মালিয়ার নাম ঘোষণা করেন। উল্লেখ করা যায় যে ২০১১ সালে মেদিনীপুর কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন মৃগেন মাইতি, ২০১৬ সালেও তিনি জয়লাভ করেছেন। সম্প্রতি তিনি অসুস্থ হয়ে মারা যায়। এর পরে অনেকেই মেদিনীপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার দাবী জানান।
সব দিক বিবেচনা করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুন মালিয়া কে মেদিনীপুর কেন্দ্র থেকে প্রার্থী করে। জুন মালিয়া কে প্রার্থী করায় খুশি মেদিনীপুর শহরের বাসিন্দারা। জুন মালিয়া জানান দিদির হাত ধরে এগিয়ে যেতে হবে । মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের প্রতিটি মানুষকে আমি অভিনন্দন ও শুভেচ্ছা জানাই ।তৃণমূল কংগ্রেসের পাশে থেকে আমাকে আশীর্বাদ করার জন্য তিনি সকলের কাছে আবেদন জানানএবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করার জন্য সকল কে তিনি দিদির পাশে থাকার আবেদন জানান।
তিনি বলেন দলের নেতাকর্মীদের নিয়ে আমি নির্বাচনী প্রচারের কাজ শুরু করব এবং সকলকে সঙ্গে নিয়ে মেদিনীপুর কেন্দ্র থেকে যাতে দলের প্রার্থী হিসেবে আমি জয়লাভ করতে পারি সেই জন্য আমি কাজ করবো। আমাকে দলনেত্রী প্রার্থী করায় আমি কৃতজ্ঞতা জানাচ্ছি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ।মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের উন্নয়নে অনেক কাজ করেছেন। আগামী দিনে করবেন। তাই বিজেপি বাম-কংগ্রেস জোটের বিরুদ্ধে তিনি দলীয় কর্মীদের নিয়ে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করবেন বলে জানান।
জুন মালিয়ার নাম ঘোষণার সঙ্গে সঙ্গে মেদিনীপুর শহরে জুন মালিয়ার সমর্থনে দেওয়াল লিখনের কাজ শুরু করে দিয়েছেন মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ পাণ্ডব এর নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা। বিশ্বনাথ পাণ্ডব বলেন দেওয়াল লিখনের পাশাপাশি বাড়ি বাড়ি প্রচার এর কাজ শুরু করে দেওয়া হয়েছে। দলের মহিলা কর্মীরা একত্রিত হয়ে জুন মালিয়ার সমর্থনে প্রচারে নেমে পড়েছেন। তেমনি ছাত্র যুব ও দলের মূল সংগঠনের নেতারাও কাজ শুরু করে দিয়েছেন বলে তিনি জানান।
Post a Comment