বিধানসভা নির্বাচনের মুখে পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে এ কি বললেন কৃষক নেতা - The News Lion

বিধানসভা নির্বাচনের মুখে পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে এ কি বললেন কৃষক নেতা

 


দি নিউজ লায়নঃ   নির্বাচনের মুখে পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে কৃষক নেতা বলবীর সিং রাজেওয়াল বললেন, “মোদী সরকার শুধু নিজেদের ভোট ব্যাঙ্কের রাজনীতি করে৷ ওদের পরাজিত করতেই হবে৷”  সম্প্রতি প্রেস ক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠানে অল ইন্ডিয়া কিষান সভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা জানান, কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতা করে কৃষকদের আন্দোলন ১০০ দিন পার করেছে রাজধানীতে। 


এর ফলে দেশের কৃষকদের এক নতুন পরিচিতি তৈরি হয়েছে। করোনাকালে উৎপাদনের হার কম হওয়ায় দেশের অর্থনীতি সংকটে পড়ে গিয়েছিল। তখন কৃষকরা নিজেদের উৎপাদন বজায় রেখেছিল। তিনি আরও বলেন, ‘স্বাধীনতার পর নরেন্দ্র মোদী সরকারই সবথেকে বড় বিশ্বাসঘাতক সরকার।’ ওই সাংবাদিক বৈঠকে বলবীর সিং রাজেওয়াল, যোগেন্দ্র যাদব, অতুল কুমার অঞ্জন, সমাজকর্মী মেধা পাটেকর-সহ প্রমুখরা উপস্থিত ছিলেন।     

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.