তারকা প্রার্থীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য বারাসতের তৃণমূল প্রার্থী চিরঞ্জিৎ-এর
দি নিউজ লায়নঃ এবারের ভোটে রাজনীতির ময়দানে তারকাদের ছড়াছড়ি। আর এই বিষয় নিয়ে মুখ খুলতে গিয়ে বিপাকে চিরঞ্জিত। তিনি তারকা প্রার্থীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন । তিনি বলেন, 'আমাদের বাংলার সিনেমার অবস্থা খুব খারাপ। ছবি হচ্ছে না, হাউসগুলিও বন্ধ।
করোনার জন্য অনুষ্ঠানও নেই। ইন্ড্রাস্ট্রিতেএকটু সমস্যা চলছে। সেকারণে বিকল্প পেশা হিসেবে রাজনীতিতে আসছেন অভিনেতারা'। এছাড়াও তিনি বলেন, 'হিন্দি ইন্ড্রাস্ট্রিতে যাওয়ার জন্য বিজেপি। আর বাকিরা তৃণমূলে'। চিরঞ্জিতের মন্তব্যে জোড় শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

Post a Comment