শান্তিপুর বিধানসভার প্রার্থী জগন্নাথ সরকারের প্রার্থীপদ প্রত্যাহারের দাবিতে, জাতীয় সড়ক অবরোধ, রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ
দি নিউজ লায়নঃ প্রার্থী ঘোষনা হতেই প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল শান্তিপুরে, এবার জগন্নাথ সরকারের প্রার্থী বাতিলের দাবি তুলে 34 নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করল বিজেপির বিক্ষুব্ধ কর্মী সমর্থকরাএদিন সন্ধ্যায় নদীয়ার শান্তিপুরের ঘোড়ালিয়া 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তারা। প্রায় 30 মিনিট ধরে চলে এই অবরোধ।
তাদের দাবি,অবিলম্বে শান্তিপুর বিধানসভার প্রার্থী জগন্নাথ সরকার কে বাতিল করে নতুন নাম ঘোষণা করতে হবে। জগন্নাথ সরকার সাংসদ হলেও এই দুই বছরে কখনো মানুষের সাহায্যে আসেনি।শান্তিপুর বাসি জগন্নাথ সরকারকে চেনেও না মূলত এই দাবি তারা পথ অবরোধ করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। পুলিশ এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেয়।

Post a Comment