২রা মে মমতা এক্সপ্রেস দুরন্ত গতিতে ছুটবে
দি নিউজ লায়নঃ বিজেপি শাসিত রাজ্যগুলিই বলছে ডবল ইঞ্জিন আপনারা নেবেন না। ২রা মে মমতা এক্সপ্রেস দুরন্ত গতিতে ছুটবে। উত্তরবঙ্গ থেকে একটা বড় বগি নিয়ে এক্সপ্রেস গতিতে ছুটবে মন্তব্য রাজ্য তৃনমূল মুখপাত্র তথা শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী ওম প্রকাশ মিশ্রের। দার্জিলিংয়ের উন্নয়ন বোর্ডের সাফল্যকে অনুসরণ করেই তরাই ডুয়ার্সে বোর্ড গঠনের পথে এগোচ্ছেন নেত্রী জানাচ্ছেন তৃনমূল প্রার্থী। শুক্রবার দার্জিলিং জেলা তৃনমূল নেতৃত্ব প্রত্যুল চক্রবর্তী ও অন্যান্যদের নিয়ে সংবাদ মাধ্যমের সামনে শিলিগুড়ি তথা দার্জিলিং জেলায় বিজেপি ও বামেরা লাগাতার ক্ষমতায় থেকে শহর শিলিগুড়ি ও দার্জিলিং জেলায় অব্যবস্থার সাম্রাজ্য গড়ে তুলেছেন তা নিয়ে সরব হয় তৃনমূল।দার্জিলিং জেলা তৃনমূল সভাপতি রঞ্জনবাবু বলেন ১২বছরে বিজেপি সাংসদের পাহাড়ে ভোট নিয়ে মুখ ফিরিয়ে চলে গিয়েছেন।
করোনাকালে রাজ্য তৃনমূল সরকার পাশে থেকেছে, বিজেপির কোনো জনপ্রতিনিধির টিক্কিটিও মেলেনি। অন্যদিকে পানীয় জল পরিষেবা,শিলিগুড়ির মতো মেট্রোপলিটন শহরে এখনও উন্মুক্ত অপরিচ্ছন্ন নিকাশি রয়েছে, বহুবার আন্ডার গ্রাউন্ড নিকাশি ব্যবস্থার কথা বলা হলেও তা করতে ব্যর্থ বাম কংগ্রেসের শিলিগুড়ি মডেলের নামে অপব্যবস্তার জনক অশোকবাবু। তার নেতৃত্বে ফুটপাত থেকে শহরে সরকারি জমি দখলদারী চলছে। এই সবের বিরুদ্ধে কেন্দ্রীয় সাংসদ ও বিধানসভার প্রার্থী অশোকবাবু কোনো পদক্ষেপ নেননি।পাল্টা শহরে চূড়ান্ত অব্যবস্থা কায়েম হয়েছে। ফলে বাম ও রামের প্রার্থী বদল অশোক ও শঙ্করের গুরু শিষ্যের লড়াই আসলে একটা গটআপ।তৃনমূল প্রার্থী অধ্যাপক ওম প্রকাশ বাবু বলেন এখনও আন্ডার গ্রাউন্ড নিকাশি ব্যবস্তা শিলিগুড়ির মতো শহরে নেই।
সে বিষয়টি আমি ইতিমধ্যেই যে ২৬টি ওয়ার্ডে ঘুরেছি সেখান থেকে আম সাধারনের কথাও উঠে এসেছে। একেবারে নিকাশি নালা নিয়ে যারা কাজ করেন সে সমস্ত সাফাই কর্মীদের সঙ্গে কথা বলেছি। তাদেরও বহু সমস্যার কথা তারা জানিয়েছেন। অন্যদিকে বিজেপিকে একহাত করে তিনি বলেন অন্যান্যরা প্রার্থী খুঁজে পাচ্ছেন না। অন্যরা নেত্রীর ইস্তেহারকে অনুকরণ করার চেষ্টা করবে। বিহারে বিজেপি আজগুবি প্রস্তাব দিয়েছিল সেই পথ ধরেই চলবে এবারেও তারা। যার কোনোমতেই কার্যকরি হওয়া সম্ভব নয়। বিজেপির ডবল ইঞ্জিনকে কটাক্ষ করে তিনি বলেন ত্রিপুরা, মধ্যপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্যগুলি বলছে ডবল ইঞ্জিন আপনারা নেবেন না। নির্বাচনে ফলাফল ঘোষণার দিন মমতা এক্সপ্রেসই দুরন্ত গতিতে ছুটবে বাংলায় তাতে উত্তরবঙ্গ অধিক সংখ্যক আসন যে জয়যুক্ত করবে তৃনমূল সে বিষয়ে চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন উত্তরবঙ্গের বড় বগি থাকবে মমতা এক্সপ্রেসে।

Post a Comment