নন্দীগ্রামে জমি রক্ষার আন্দোলনে শহীদ স্মরণেও "জয় শ্রীরাম" ধ্বনি শুভেন্দু অনুগামীদের
দি নিউজ লায়নঃ নন্দীগ্রামে জমি রক্ষার আন্দোলনে শহীদ স্মরণেও "জয় শ্রীরাম" ধ্বনি ! শুভেন্দু অনুগামীদের অসভ্যতায় ক্ষুব্ধ' নন্দীগ্রামের সাধারণ মানুষ থেকে শহীদ পরিবারের সদস্যরা। তাদের দাবি, যেভাবে শহীদ স্মরণ এর মঞ্চে জয় শ্রীরাম ধ্বনি দেওয়া হয়েছে তা চূড়ান্ত অভব্যতা। এর জন্য শুভেন্দুকে ক্ষমা চাইতে হবে। সোনাচুড়া ও ভাঙ্গাবেড়িয়ায় শুভেন্দু যখন শহীদ স্মরণ এর অনুষ্ঠানে যান তখন সেখানে প্রচুর স্থানীয় মানুষ ছিলেন। জমি আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে মমতার বিরুদ্ধে চক্রান্ত করে বহিরাগত ভাজপায় যোগ দেওয়ায় প্রকাশ্যেই তারা শুভেন্দুর বিরুদ্ধাচারণ করেন।
হওয়া খারাপ বুঝতে পেরে কোনক্রমে মিনিটখানেকের মধ্যে সেখান থেকে বেরিয়ে যান শুভেন্দু কিন্তু অভিযোগ তার মধ্যেই শুভেন্দু অনুগামীরা এবং কিছু ভাজপার দুষ্কৃতী জয় শ্রীরাম ধ্বনি দিয়ে আস্ফালন করেন। আর এতেই ক্ষুব্ধ নন্দীগ্রাম। তাদের বক্তব্য, তৃণমূল ত্যাগ করে ভাজতে গিয়ে আগেই শুভেন্দু নন্দীগ্রামকে অপমান করেছেন এবার শহীদদের স্মৃতি তর্পণ এর দিনে যেভাবে জয় শ্রীরাম ধ্বনি দেয়া হলো তা চূড়ান্ত অন্যায় কাজ। নন্দীগ্রামের সমস্ত শহীদ এবং এবং তাদের পরিবারকে অপমান করলেন শুভেন্দু। তাঁরা বলেন, জমি জীবিকা বাঁচাতে ২০০৭ সালে হিন্দু-মুসলমান সকলে এক সাথে মিলেই এই আন্দোলন।
দুই ধর্মের মানুষের প্রাণ গেছে,নিখোঁজ হয়েছে।ধর্ম ভুলে শহীদ ইমদাদুল-বিশ্বজিৎ মণ্ডলদের লড়াই নন্দীগ্রামের জমি রক্ষা করেছে। তারপরেই কি ভাবে শহীদ দিবসে "জয় শ্রীরাম" ধ্বনি তুলতে পারেন শুভেন্দু বাবুর সমর্থকেরা? স্থানীয় তৃণমূল নেতৃত্বের এর বক্তব্য, ভাজপা অপসংস্কৃতিতে অভ্যস্ত হয়ে গিয়েছেন শুভেন্দু তিনি যেভাবে নন্দীগ্রাম দিবসে নন্দীগ্রামে মানুষকে অপমান করলেন তার ফল তাকে ভোগ করতে হবে নন্দীগ্রাম তাকে জবাব দিয়ে দেবে।

Post a Comment