কোচবিহারে বিজেপির কৃষি শ্রমিক মোর্চার নেতা দীপঙ্কর রায়ের নেতৃত্বে শতাধিক কর্মী তৃণমূলে - The News Lion

কোচবিহারে বিজেপির কৃষি শ্রমিক মোর্চার নেতা দীপঙ্কর রায়ের নেতৃত্বে শতাধিক কর্মী তৃণমূলে

 


দি নিউজ লায়ন;  ভোটের মুখে কোচবিহারে ফের ভাজপায় ভাঙন। মঙ্গলবার কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বানেশ্বর এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে বিজেপির কৃষি শ্রমিক মোর্চার কোচবিহারের নেতা দীপঙ্কর রায়ের নেতৃত্বে শতাধিক কর্মী তৃণমূলে যোগদান করেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার উত্তর কেন্দ্রের প্রার্থী বিনয় কৃষ্ণ বর্মণ। 


এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন ওই এলাকার তৃণমূল নেতা পরিমল রায় সহ একাধিক নেতৃত্ব। বিনয় বাবু জানান, “বিজেপির কার্যকলাপে মানুষ বিরক্ত। তাই এক এক করে ওদের দল ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন অনেকেই। বিজেপির কৃষি শ্রমিক সংগঠনের সভাপতি দীপঙ্কর রায়ের নেতৃত্বে ওই সংগঠনের সকলেই এদিন আমাদের দলে যোগ দিয়েছেন। আরও অনেকেই আমাদের সাথে যুক্ত হতে চাইছেন।”


 এবার মাথাভাঙা থেকে সরিয়ে তৃণমূল কংগ্রেস কোচবিহার উত্তর কেন্দ্রে প্রার্থী করেছে বিনয় কৃষ্ণ বর্মণকে। রাজ্য মন্ত্রী সভার সদস্য হওয়ার সুবাদে প্রচারে নামতেই কোচবিহার উত্তর কেন্দ্রে তৃণমূল শিবিরের পালে হাওয়া লাগতে শুরু করে। এদিন সেই কারণেই বিজেপিতে অসন্তুষ্ট হয়ে বসে থাকা ওই শ্রমিক সংগঠনের নেতএ কর্মীরা তৃণমূলে যোগ দিল বলে মনে করা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.