কেন্দ্রীয় সরকারের স্টিকার লাগানো গাড়িতে পুরুলিয়ায় টাকা ঢোকাচ্ছে বিজেপি, পুরুলিয়ার জনসভা থেকে অভিযোগ মমতার
দি নিউজ লায়ন; কেন্দ্রীয় সরকারের স্টিকার লাগানো গাড়িতে টাকা ঢোকাচ্ছে বিজেপি। সবাইকে বলব সতর্ক থাকুন- পুরুলিয়ার জনসভা থেকে চাঞ্চল্যকর অভিযোগ মমতার। তিনি বলেন, সবাই সবার সঙ্গে যোগাযোগ রাখবেন। দেখবেন বাইরে থেকে লোক ঢূকছে কি না। নির্বাচনের আগের দিন লোক পাঠিয়ে দেবে। ঝাড়খন্ড থেকে লোক ঢ়ুকবে। গিয়ে বলবে ভোট দখল করে নাও। নির্বাচন কমিশনকে বলবো বর্ডার শিল করার জন্য। সব বর্ডার শিল হবে। এখনো অযোধ্যা বর্ডার শিল হয়নি। সেই সব জায়গা থেকে গুন্ডারা ঢুকছে। প্রত্যেকটা বর্ডার শিল করতে হবে যারা দায়িত্বে আছেন। এদিন মুখ্যমন্ত্রী তিনটি বিধানসভা এলাকায় তিনটি জনসভা করেন।
দুপুরে কাশীপুর সেবাব্রতী ময়দানে তৃণমূল প্রার্থী স্বপন বেলথরিয়ার সমর্থনে জনসভা হয়। জনসভা থেকে মমতা আরো বলেন, আজ রাজ্য সরকারের সব প্রশাসনের আধিকারিকরা কমিশনের আওতায় আছেন। কেন্দ্রীয় সরকারের প্রশাসনের আধিকারিকরা এই পাঁচটা রাজ্যে কেন ইলেকশন কমিশনের আয়তায় থাকবে। তুমি উত্তরপ্রদেশের পুলিশ পাঠাচ্ছো। বিজেপিশাসিত রাজ্য থেকে পুলিশ পাঠাচ্ছো দেখে দেখে। আমার কাছে সব খবর আছে। যুদ্ধে এক ইঞ্চিও জমি ছাড়বো না। লড়ে নেবো, খেলা হবে। তিনি আরো বলেন, আমার একটা পায়েই অনেক। একতা পায়েই এমন ভাবে বল মারবো। মাঠের বাইরে বের করে দেবো। মরতে ভয় পায় না। ভাঙ্গি তবু মচকায় না। দলীয় সমর্থকদের উদ্যশ্যে বলেন, আপনাদের পরিষ্কার ভাবে বলছি মা বোনে রা আমার। খেলতে হবে। গুন্ডারা আসলে বের করে দিতে হবে বাড়ি থেকে। বলবেন যাও হাটো। আর পুলিশকে খবর দেবে।
তিনি আরো বলেন, মনে রাখবেন ওরা মিথ্যা কথা বলে, ভাওতা দেয়, কুৎসা রটায়। কিছু করে না। আমরা বলছি আগে ১৫ লক্ষ টাকা ফেরত দাও নাহলে ফিরে যাও। ঝাড়গ্রামের এক প্রার্থী ভিডিওতে বলছে। নির্বাচনের আগের দিন আসিস। টাকা নিয়ে যাস বিজেপির কাছে। যত পারবেন টাকা নিয়ে নেবেন বিজেপির কাছে। সব টাকা নিয়ে ভোট টা দেবেন না। ইভিএম কারচুপির আশঙ্কা প্রকাশ করে মমতা বলেন, ইলেকট্রনিক মেশিন যেখানে মা বোনেরা ভোট দেবেন সেই মেশিন ৩০ টি ভোট গুনেই চালু করবেন না। তারপরেও দু বার অন অফ করতে হবে। যদি পিসাইডিং অফিসার না শুনে। আপনারা লড়াই করে যাবেন। ইলেকশনের কাছে অভিযোগ করবেন। আমরাও দেখে নেবো।
তিনি আরো বলেন, ভোট হয়ে গেলেও ভোটের মেশিন পাহারা দিতে হবে। যদি দিল্লির পুলিশ গুলো বলে আপনারা হাট যাও হাম দেখ লেতা হে? আপনি বলবেন আপকা বহোত সম্মান করতে হে। লেখীন মোদি জি কো হো কর কাম মত করো। আপভি রহো, হামভি রহেঙ্গা। তিনি বলেন, মনে রাখবেন নিজের মেশিন নিজেকে রক্ষা করতে হবে। বিরিয়ানি দিলেও আপনারা খাবেন না। ওতে বিষ মিশিয়ে দিতে পারে।
এদিন তিনি জনসভা থেকে বলেন, জনসমাগম দেখে ব্রিগেডের কথা মনে পড়ে যাচ্ছে। এত বড় জনসমাগম আমি দেখিনি। পুরুলিয়ার মানুষ কোথাও ভাবছে। পুরুলিয়া কে ভালো রাকবে বলে মা বোনেদের ভালো রাখতে হবে রেল বাচাতে হলে। তৃণমুলকে ভোট দিন।

Post a Comment