মিছিল করে ঘাটাল মহকুমা শাসকের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল কংগ্রেসের তিনজন প্রার্থী - The News Lion

মিছিল করে ঘাটাল মহকুমা শাসকের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল কংগ্রেসের তিনজন প্রার্থী

 


দি নিউজ লায়ন;    বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল শহরে মিছিল করে ঘাটালের মহকুমা শাসকের কার্যালয়ে গিয়ে ঘাটাল কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শঙ্কর দলুই, চন্দ্রকোনা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ ধাড়া ও দাসপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা ভূঁইয়া মনোনয়নপত্র জমা দেন। মিছিলে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা সহ তৃণমূল কংগ্রেসের ঘাটাল মহকুমার নেতৃত্বদের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। ঘাটাল কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শংকর দলুই বলেন বুধবার নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর সু পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে ।আমরা ওই হামলার ঘটনার নিন্দা করে ধিক্কার জানাচ্ছি। তাই সর্বস্তরের মানুষ বুধবারের ঘটনার নিন্দা করেছে।


 যারা এই ঘটনা ঘটিয়েছে তারা বাংলায় অশান্তি সৃষ্টি করার জন্য চক্রান্ত শুরু করেছে। বাংলার মানুষ তাদের উদ্দেশ্য সফল হতে দেবে না । বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে তা আগামী দিনে প্রমাণিত হবে। ঘাটাল মহকুমার তিনটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবেন । কারণ রাজ্যে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ঘাটাল মহকুমার উন্নয়নে একাধিক কাজ করেছেন। কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্বেও কিভাবে ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণ করা যায় তার জন্য তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। ঘাটালের মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং আগামী দিনেও থাকবেন।তাই তিনি সর্বস্তরের মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার আহ্বান জানান ।


 দাসপুর এর তৃনমূলের প্রার্থী মমতা ভুঁইয়া বলেন আমরা উন্নয়ন চাই এবং শান্তি চাই। শান্তি ও উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় প্রতিষ্ঠা করেছে। তা অব্যাহত রাখার জন্য আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবে এবং বাংলায় তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন। চন্দ্রকোনার তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ ধাড়া বলেন বিজেপি জাতপাত নিয়ে লড়াই করছে। মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। বাংলার মানুষ সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে বাংলায় কোন দিন জায়গা করে দেবে না ।তেমনি সন্ত্রাস সৃষ্টি কারি সিপিএমকে ও বাংলার মানুষ আর ফিরিয়ে আনবে না। তাই শান্তি ও উন্নয়নের কান্ডারী মমতা বন্দ্যোপাধ্যায় কে তৃতীয়বারের জন্য বাংলার মানুষ ক্ষমতায় এনে মুখ্যমন্ত্রীর আসনে বসাবেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.