স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী চেয়ে বর্ধমানে পোস্টার
দি নিউজ লায়ন; পূর্ব বর্ধমানে ফের প্রকাশ্যে ভাজপার গোষ্ঠী কোন্দল। স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী চেয়ে বর্ধমান শহরে পোস্টার পড়লো। পূর্ব বর্ধমান সাংগঠনিক জেলা ভাজপার একাধিক শীর্ষ নেতার নামে পোস্টারগুলি লাগানো হয়েছে। বৃহস্পতিবার সকালে বর্ধমান শহরের কোট কোম্পাউণ্ড চত্বরে এই রকম পোস্টার দেখা যায়। পথচলতি মানুষজন পোস্টার দেখতে ভিড় করেন। ভাজপার প্রাক্তন জেলা সভাপতি সন্দীপ নন্দী থেকে শুরু করে সাধারণ সম্পাদক সঞ্জয় গুপ্তা এবং একাধিক নেতা-নেত্রী নাম রয়েছে এই পোস্টারে।
এই বিষয়ে ভাজপা নেতৃত্ব গোটা ঘটনায় পিকে ও তৃণমূলের ঘাড়ে দোষ চাপিয়েছে। যদিও তৃণমূলের দাবী বিজেপি দল শৃঙ্খলা পরায়ণ নয়। পার্টি অফিসে হামলার সময় বলা হয় তৃণমূল করেছে। কিন্তু পরে তা প্রমাণিত হয়েছে বিজেপির গোষ্ঠী কোন্দল। তাই এই পোস্টার বিজেপির ঘরের কোন্দল বাইরে আসছে। পূর্ব বর্ধমান জেলা ভাজপার একাংশের মতে, বিধানসভা নির্বাচনে প্রার্থী কে হবেন সেই নিয়ে দলের অন্দরে তীব্র দ্বন্দ্ব রয়েছে।
সম্ভাব্য প্রার্থী হিসেবে একাধিক নব্য ভাজপা নেতা-কর্মীর নাম উঠে আসছে। আর এতেই বেজায় চটেছেন আদি ভাজপা নেতৃত্ব তাদের অভিযোগ তৃণমূল থেকে যারা স্বার্থসিদ্ধি করতে ভাজপায় যোগ দিচ্ছেন এমন নেতাদের প্রার্থী করা হলে দলের বিপদ বাড়বে। এদের বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। একইসঙ্গে তাদের দাবি যারা দীর্ঘদিন ধরে জেলায় ভাজপাকে প্রতিষ্ঠা করেছে তাদের গুরুত্ব দিতে হবে। সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে প্রার্থী হওয়া নিয়ে তীব্র কোন্দল বর্ধমান জেলা ভাজপার অন্দরে।

Post a Comment