মেদিনীপুর শহরের বটতলা চকে কালী মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা দিলেন মানস রঞ্জন ভূইয়া - The News Lion

মেদিনীপুর শহরের বটতলা চকে কালী মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা দিলেন মানস রঞ্জন ভূইয়া

 


দি নিউজ লায়ন;   বৃহস্পতিবার খড়্গপুর মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে মেদিনীপুর শহরের বটতলা চকে কালী মন্দিরে পুজো দিলেন তৃণমূল কংগ্রেসের সবং বিধানসভা কেন্দ্রের প্রার্থী ডাক্তার মানস ভুঁইয়া। সবং এর বিধায়ক  গীতা ভূঁইয়ার বদলে এবার সবং  বিধানসভা কেন্দ্রে  তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে রাজ্য সভার সাংসদ ডাক্তার মানস ভুঁইয়া কে ।


 তাই বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে অন্যান্যবারের মতো এবারও মেদিনীপুর শহরের বটতলা চক এলাকার কালী মন্দিরে  তিনি পুজো দেন।সবং বিধানসভা এলাকায় এবার বিজেপির প্রার্থী তারই চিরদিনের প্রতিদ্বন্দ্বি প্রাক্তন তৃণমূল নেতা অমূল্য মাইতি। বিজেপিতে যোগ দিয়ে অমূল্য মাইতি এবার সবং এলাকা থেকে বিজেপির প্রার্থী হিসেবে লড়ছেন। মাঠে প্রচারও শুরু করে দিয়েছেন তিনি। তারই বিরুদ্ধে এবার তৃণমূলের প্রার্থী হিসেবে লড়বেন ডাক্তার মানস রঞ্জন ভূইয়া।এদিন মানস ভুঁইয়া বলেছেন- ২০২৩ সাল পর্যন্ত আমার সাংসদ হিসেবে থাকার কথা ছিল। কিন্তু নেত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বিধানসভার যোগ্য মনে করেছেন তাই তার নির্দেশে আমি এই প্রার্থী পদে লড়তে চলেছি। তবে আমি কাউকেই প্রতিদ্বন্দ্বী হলেও শত্রু বলে মনে করি না। নির্বাচনী খেলা হবে।


মানস ভুঁইয়া এদিন সিবিআই এর নোটিশ প্রসঙ্গে বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেন- আমি এখনো এরকম কোনো নোটিশ পাইনি। নোটিশ পেলে সে বিষয়ে মন্তব্য করবো। তবে এই ধরনের বিষয়গুলি কি সেগুলি আপনারা সকলেই জানেন। সেই সঙ্গে মানস ভুঁইয়া বলেন বুধবার নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যেভাবে হামলা চালানো হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় ঘটনা ।আমরা নেত্রীর পাশে রয়েছি, নেত্রীর দ্রুত আরোগ্য কামনা করছি ।তিনি মেদিনীপুর শহরের বটতলা চকে কালি মন্দিরে পুজো দেওয়ার পর খড়গপুর মহকুমার মহকুমা শাসকের কার্যালয়ে গিয়ে তার মনোনয়নপত্র জমা দেন। সেই সঙ্গে তিনি বলেন আমি  আমার জয় নিয়ে চিন্তিত নই। আমি আমার মার্জিন বাড়ানো নিয়ে চিন্তিত।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.