ভুট্টা বোঝাই লরি চুরির অভিযোগে গ্রেপ্তার এক যুবক - The News Lion

ভুট্টা বোঝাই লরি চুরির অভিযোগে গ্রেপ্তার এক যুবক

 


দি নিউজ লায়ন,     ভুট্টা বোঝাই লরি চুরির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে মাধবডিহি থানার পুলিস। ধৃতের নাম চাঁদু মালিক ওরফে গদাই। মাধবডিহি থানার শ্রীরামপুরে তার বাড়ি। শুক্রবার সকালে বাড়ি থেকে পুলিস তাকে গ্রেপ্তার করে। লরি চুরিতে জড়িত থাকার কথা ধৃত কবুল করেছে বলে পুলিসের দাবি। লরিটি অন্য জায়গায় বিক্রি করে দেওয়া হয়েছে বলে পুলিসকে জানিয়েছে ধৃত। এদিনই তাকে বর্ধমান আদালতে পেশ করা হয়। লরি উদ্ধারের জন্য ধৃতকে ৭ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। ধৃতকে ২ দিন পুলিসি হেফাজতে পাঠানোর নিের্দশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।


পুলিস জানিয়েছে, কিছুদিন আগে পশ্চিম মেদিনীপুরের সুজানগরের বাসিন্দা রঘুনাথ পণ্ডিত রায়গঞ্জ থেকে লরিতে ভুট্টা লোড করে ফিরছিলেন। ঘটনার দিন রাত ২টো নাগাদ বর্ধমান-আরামবাগ রোড ধরে ফেরার সময় মাধবডিহি থানার দিঘিরকোণে লরি দাঁড় করিয়ে তাঁরা একটি ধাবায় খেতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে তাঁরা দেখেন, লরি গায়েব হয়ে গিয়েছে। সেদিনই তিনি থানায় অভিযোগ দায়ের করেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.