আরাবুল ইসলাম টিকিট না পাওয়ায় দলের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করেছেন - The News Lion

আরাবুল ইসলাম টিকিট না পাওয়ায় দলের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করেছেন

 


দি নিউজ লায়ন,      এবার বিধানসভা নির্বাচনে বারুইপুর পূর্বে তৃণমূল যুব নেতা তথা বারুইপুর ব্লকের আই এন টি টি ইউ সি সভাপতি বিভাস সরদারের নাম ঘোষণা হয়েছে, একইভাবে সোনারপুর দক্ষিণ বিধানসভায় অভিনেত্রী লাভলি মৈত্র এর নাম ঘোষণা হয়েছে। কুলতলি বিধানসভা থেকে টিকিট পেয়েছেন যুব নেতা গনেশ মন্ডল। এর জেরে তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে উন্মাদনা ছড়িয়ে পড়েছে। 


উল্টো দিকে ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে আরাবুল ইসলাম টিকিট না পাওয়ায় দলের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করেছেন। তিনি বলেছেন,ভাঙড়ের মানুষ যা বলবে তাই সিদ্ধান্ত নেওয়া হবে। দলকে বুকে আঁকড়ে রেখে মানুষদের জন্য লড়াই করেছিলাম। মানুষ ভেঙে পড়েছে। এদিন,তার অনুগামিরা নতুনহাটে রাস্তা অবরোধ করেন। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। পাশাপাশি,বারুইপুর পূর্ব থেকে দলের নতুন মুখ যুব নেতা বিভাস সরদার প্রথম টিকিট পেয়ে বলেন, খুব ভালো লাগছে। মমতা বন্দোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়ের আশীর্বাদ নিয়েই কাজ করব। সবার সহযোগিতা চাই। সরকারের উন্নয়ন কেই সামনে রেখে প্রচার করবো। কুলতলির যুব নেতা গনেশ মন্ডল বলেন,কুলতলিতে এবার জোড়াফুল ফুটবেই। দল আমার প্রতি আস্থা রেখেছে তার মর্যাদা দেবো।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.