নির্বাচনের মুখে পশ্চিম মেদিনীপুর সীমানায় উদ্ধার বিপুল টাকা - The News Lion

নির্বাচনের মুখে পশ্চিম মেদিনীপুর সীমানায় উদ্ধার বিপুল টাকা

 


দি নিউজ লায়ন,    নির্বাচনের মুখে বিপুল টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার পশ্চিম মেদিনীপুর সীমানা লাগোয়া সারেঙ্গা থানা এলাকায়। আজ দুপুরে সারেঙ্গা থানার কাড়ভাঙার জঙ্গলে নাকা চেকিং চলাকালীন স্ট্যাটিসটিক সারভেলেন্স টিম কাজল নন্দী নামের এক ব্যাক্তির কাছ থেকে প্রচুর টাকা উদ্ধার করে।


 পুলিশের দাবি পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার সুবলবন্দী গ্রামের  বাসিন্দা কাজল নন্দী ওই বিপুল পরিমান টাকার উৎস সম্পর্কে সঠিক তথ্য ও নথি দেখাতে না পারাতেই ওই টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে এদিন কাজল নন্দী নামের ওই ব্যাক্তির কাছ থেকে আটক করা হয়েছে মোট  ১ লক্ষ ৯৭ হাজার ৮০০ টাকা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.