সুশান্ত ঘোষকে ঘিরে বিক্ষোভ ও হেনস্থার অভিযোগ তৃনমূলের
দি নিউজ লায়ন; শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি বিধানসভার অধীন গড়বেতা তিন নম্বর ব্লকের গুইয়াদহ এলাকায় একটি ভোট কেন্দ্রে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন ওই কেন্দ্রের সিপিএম দলের প্রার্থী সুশান্ত ঘোষ।তাকে তৃনমূলের কর্মীরা হেনস্থা করে বলে অভিযোগ।ওই সময় একটি টিভি চ্যানেল এর দুই প্রতিনিধি কে মারধর করে তাদের গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।যার ফলে ওই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও কেন্দ্রিবাহিনীর জওয়ানরা।
ওই ঘটনার জন্য তৃনমূলের চারজন কর্মীকে পুলিশ আটক করেছে।তৃণমূল কংগ্রেসের অভিযোগ সুশান্ত ঘোষ ভোট কেন্দ্রে ঢুকে বুথ দখল করার চেষ্টা করেছিল।তাই তৃনমূলের কর্মীরা তাকে বুথ দখল করতে বাধা দিয়েছে।ওই ঘটনার ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।তবে ওই ঘটনার পর ওই বুথে ভোটগ্রহণ বন্ধ থাকেনি।ভোটাররা এসে ভোট দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রীকান্ত মাহাতো বলেন বাম জমানায় মতো এবারও কয়েকটি বুথ দখলের সিদ্ধান্ত নিয়েছিল সুশান্ত ঘোষ। কিন্তু মানুষের প্রতিবাদে সুশান্ত ঘোষের বুথ দখলের স্বপ্ন সফল হয় নি।

Post a Comment