ঝাড়গ্রামে তৃনমূলের বুথে কেন্দ্রীয় বাহিনীর হামলা, আহত এক শিশু সহ ১৭ জন তৃনমূলের কর্মী - The News Lion

ঝাড়গ্রামে তৃনমূলের বুথে কেন্দ্রীয় বাহিনীর হামলা, আহত এক শিশু সহ ১৭ জন তৃনমূলের কর্মী

 


দি নিউজ লায়ন;  শনিবার সকালে ঝাড়গ্রামে  শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছিল ।তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিজেপির নির্দেশমতো কাজ করে বলে তৃনমূলের অভিযোগ।শনিবার ঝাড়গ্রাম বিধানসভার অন্তর্গত ঝাড়গ্রাম পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের পুরাতন ঝাড়গ্রাম এলাকার বিদ্যাসাগর বাণী ভবনে  163 ও 164 নম্বর বুথে ভোট গ্রহণ চলাকালীন ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে থাকা তৃণমূল কংগ্রেসের দুটি বুথ কেন্দ্রে গিয়ে ব্যাপক হামলা চালায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। মমতা ব্যানার্জি ছবি দেওয়া ব্যানার  ভেঙে দেওয়া হয়, ভেঙে দেওয়া হয় টেবিল চেয়ার ।সেই সঙ্গে তৃণমূল কর্মীদের ব্যাপক লাঠিচার্জ করা হয় ।কিন্তু তৃণমূল কংগ্রেসের বুথ কার্যালয় ভেঙ্গে দিলেও বিজেপির কার্যালয় গুলি তারা হাত দেয়নি বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ। কেন্দ্রীয় বাহিনীর লাঠি চার্জের ঘটনায় এক শিশু সহ ১৭ জন তৃনমূলের কর্মী আহত হয়।


গুরুতর আঘাত লাগে সানি সামন্ত ও নাসিরুদ্দিনের। নাসির উদ্দিনের মাথা ফেটে যায়। এছাড়াও কারো হাতে কারো পিঠে কেন্দ্রীয় বাহিনীর লাঠির আঘাত লাগে ।ওই সময় ওই এলাকার তমান্না পারভিন নামে সাত বছরের এক শিশু দোকানে চকলেট কিনতে এসেছিল। তার ওপর হামলা চালায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা  বলে অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা কমিটির সদস্য আশীষ সিংহ।তিনি বলেন যেভাবে বিজেপি নেতৃত্বকে সঙ্গে নিয়ে শান্ত এলাকাকে শনিবার অশান্ত করে তুলল কেন্দ্রীয় বাহিনী তা নজিরবিহীন ঘটনা ।ওই ঘটনার তীব্র নিন্দা করে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে একরাস ক্ষোভ প্রকাশ করেন তৃনমূলের ঝাড়গ্রাম শহর কমিটির সভাপতি প্রশান্ত রায়। 


 ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিরবাহা হাঁসদা ঘটনাস্থলে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিজেপির পতাকা নিয়ে ঘোরার আহ্বান জানান। তিনি বলেন যাদের শান্তিপূর্ণ  নির্বাচন করার জন্য পাঠানো হয়েছে  তারা যদি বিজেপির কথা মতো কাজ করে তাহলে মানুষ কাদের উপর ভরসা রাখবে। যদি এই ঘটনার আমরা সুবিচার না পায় তাহলে বৃহত্তর আন্দোলন আমরা শুরু করব নির্বাচন শেষ হওয়ার পর। তিনি দলীয় কর্মীদের শান্ত থাকার নির্দেশ দেন। এরপর ঝাড়গ্রাম হাসপাতালে নিয়ে গিয়ে আহত দলীয় কর্মীদের তিনি চিকিৎসার ব্যবস্থা করেন। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ পর্যবেক্ষকশ্রীমতি শশী প্রভা দিবেদী। তিনি মনোযোগ দিয়ে তৃণমূল  প্রার্থীর কাছ থেকে বিষয় টি শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায়  ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.