গড়বেতা বিধানসভা এলাকায় দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মানুষ শান্তি পূর্ন ভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন
দি নিউজ লায়ন; শনিবার পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতা বিধানসভা কেন্দ্রে দুই-একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তরা সিংহ হাজরা বলেন কয়েকটি জায়গায় বুথজাম করে মানুষকে ভোট দিতে বাধা দিয়েছিল বিজেপি ।কিন্তু জনগণের চেষ্টায় বিজেপির উদ্দেশ্য সফল হয়নি ।মানুষ শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে এসে ভোট দিয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা হয়নি ।শান্তিপূর্ণভাবে ভোট শেষ হওয়ায় তিনি ওই বিধানসভা কেন্দ্রের প্রতিটি ভোটারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
সেই সঙ্গে তিনি বলেন মানুষ শান্তিপূর্ণ ভোট দিয়েছেন, মা মাটি মানুষের সরকারের উন্নয়নের পক্ষে ভোট দিয়েছেন। আমার জয় সুনিশ্চিত বলে উত্তরা সিংহ হাজরা জানান। বিজেপি যেভাবে বহিরাগতদের এনে ভোট বানচাল করার চেষ্টা করছিল তা গড়বেতার মানুষ সজাগ থাকায় বিজেপির পক্ষে তাদের উদ্দেশ্য সফল হয়নি। তবে বিজেপির প্রার্থী মদন রুইদাস বলেন বিজেপি কোথাও বুথ জাম করেনি এবং বহিরাগতদের এনে ভোট বানচালের চেষ্টা করেনি। তৃণমূল কংগ্রেস রাজনৈতিক উদ্যেশে বিজেপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।মানুষ এবার আসল পরিবর্তন আনার জন্য বিজেপি কে ভোট দিয়েছেন,তাই তিনি তার জয় সুনিসচিৎ বলে তিনি জানান।

Post a Comment