এক গৃহবধুর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য চন্দ্রকোনারোডে - The News Lion

এক গৃহবধুর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য চন্দ্রকোনারোডে

 


দি নিউজ লায়ন;  এক গৃহবধুর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড এলাকায়।জানা গিয়েছে ওই মৃত গৃহবধূর নাম পম্পা গড়াই,বয়স আনুমানিক ২৭ বছর।যদিও মৃত পম্পা গড়াইয়ের বাপের বাড়ির পরিবার পরিজনের অভিযোগ খুন করে দেওয়া হয়েছে পম্পাকে। ইতিমধ্যেই এই ঘটনায় চারজনকে আটক করেছে চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ।


আরো জানা যায় পম্পার বাপের বাড়ি ওরগঞ্জ এলাকায়,এবং শ্বশুরবাড়ি বিলা গ্রামে।মৃত গৃহবধূর বাপের বাড়ির সদস্যদের অভিযোগ বিয়ের পর থেকেই শারীরিক নির্যাতন করা হত পম্পাকে।এই বিষয় নিয়ে বাপের বাড়ির সদস্যদের জানিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে পম্পার বাবার বাড়িতে  ফোন করে পম্পার স্বামী বলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে পম্পা।খবর পেয়ে তার বাপের বাড়ির লোকজন দ্বারিগেরিয়া হাসপাতালে হন্তদন্ত হয়ে ছুটে আসে।  


পম্পার  বাবার বাড়ির লোকেদের অভিযোগ  পম্পাকে খুন করে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে।অন্যদিকে এই ঘটনায়  পম্পার শ্বশুরবাড়ির চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ। সেই সঙ্গে পুলিশ মৃতদেহ টি উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠায় এবং ঐ ঘটনার তদন্ত শুরু করে।ওই ঘটনার ফলে ব্যাপক চাঞ্চল্য  ছড়িয়ে পড়ে গোটাএলাকায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.