দেওয়াল তুমি কার?টিএমসির লেখা দেওয়াল দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
দি নিউজ লায়নঃ নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে।মঙ্গলবার পানাগড় বাজারে তৃণমূলের দেওয়াল দখল কে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। ঘটনাটি ঘটেছে পানাগড় বাজারের অফিস পাড়ায়। অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে।
পানাগড় বাজারের স্থানীয় তৃণমূল নেতা তথা হিন্দি প্রকোষ্ঠ সংগঠনের পশ্চিম বর্ধমান জেলার সেক্রেটারি বীরেন্দর শ্রীবাস্তব জানিয়েছেন রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ধরনের কাজ করে এলাকায় অশান্তি বাধাঁনোর চেষ্টা করছে।
তৃণমূলের অনুমতি নেওয়া দেওয়ালে বিজেপি জোর করে দখল করার চেষ্টা চালাচ্ছে। তবে তৃণমূল কর্মীরা এর প্রতিবাদে আন্দোলন নামবেন এবং প্রশাসনের দ্বারস্থ হবেন যাতে এই ধরনের ঘটনা এলাকায় আর না ঘটে।অপরদিকে বিজেপির পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে তাদের কেউ এই ধরনের কাজে যুক্ত নেই। তৃণমূল সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করছে বিজেপির বিরুদ্ধে।

Post a Comment