আমি মায়ের আশীর্বাদ নিয়ে এসেছি, আরেক মায়ের হাত ধরব বলে, পায়েল দে
দি নিউজ লায়ন; আজ তৃণমূলে যোগ দিলেন ‘কে আপন কে পর’, ‘রাণু পেল লটারি’র মতো ধারাবাহিকে অভিনয় করা পায়েল দে। এদিন তৃণমূলে যোগ দিয়ে পায়েল দে বলেন, ”দিদির হাত আমাদের সবার মাথার উপর অভিভাবিকার মতো রয়েছে। সকালে আমি মায়ের আশীর্বাদ নিয়ে এসেছি, আরেক মায়ের হাত ধরব বলে।
আমি অভিনেত্রী, জনতার কাছে যাওয়াই কাজ। দেখছি, মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে আমাদের জন্য লড়ে চলেছেন। আর তাতেই আমি অনুপ্রেরণা পেয়েছি। আমাদের মতো অনেকেই সংগঠনের সঙ্গে যুক্ত হচ্ছেন। সংগঠনের সঙ্গে যুক্ত হলে সাধারণ মানুষের জন্য কাজ করাটা আমাদের পক্ষে অনেক সহজ হবে।”
Post a Comment