ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক বন্ধুকে খুনের চেষ্টার অভিযোগ উঠল অপর দুই বন্ধুর বিরুদ্ধে
দি নিউজ লায়নঃ ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক বন্ধুকে খুনের চেষ্টার অভিযোগ উঠল অপর দুই বন্ধুর বিরুদ্ধে। ব্লেড এবং হাসুয়া দিয়ে খুনের চেষ্টা করা হয়েছিল বলেই জানা গেছে।গুরুতর জখম অবস্থায় আক্রান্ত সুপ্রিয় সরকার চিকিৎসাধিন বনগাঁ হাসপাতালে।সোমবার রাতে ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার জামদানি এলাকায়।আক্রান্তের অভিযোগের ভিত্ততে অভিযুক্ত দুই বন্ধুকে গ্রেপ্তার করেছে গাইঘাটা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতরা হল সৌরভ সরকার এবং বিশু দাস। পরকিয়া নিয়ে দুই বন্ধুর মধ্যে সম্পর্কের রেষারেষির জেরেই দুই বন্ধু মিলে খুনের চেষ্টা করেছিল সুপ্রিয় সরকারকে। ধৃতদের কাছ থেকে ব্লেড এবং হাসুয়া উদ্ধার করেছে পুলিশ
স্থানীয় এবং পুলিশ সুত্রে জানা গেছে সুপ্রিয় সরকার এবং বিশু দাস পরস্পরে বন্ধু।দুই জনের বাড়ি গাইঘাটা থানার জামদানি এলাকায়। তৃতীয় এক ব্যাক্তির স্ত্রীর সাথে দুই বন্ধুই প্রেম করতেন।পরকিয়া প্রেম নিয়েই দুই বন্ধুর সম্পর্ক খারাপ হতে শুরু করে সম্প্রতি। ফলে তাদের মধ্যে আক্রোশ বাড়তে থাকে। সেই আক্রোশ থেকেই সুপ্রিয়কে খুনের পরিকল্পনা করে বিশু দাস।এই পরিকল্পনায় সে তার এক বন্ধু সৌরভ সরকারকে সঙ্গে নেয়।পুলিশ জানিয়েছে সোমবার রাত আনুমানিক ৮ টা নাগাদ বিশু ফোন করে সুপ্রিয়কে বাড়ি থেকে ডেকে নেয়।এরপর একটা বাইকে করে সুপ্রিয়কে নিয়ে অপর দুই বন্ধু বিশু এবং সৌরভ ঘুরতে বের হয়।বাইক চালাচ্ছিলেন সৌরভ সরকার।মাঝে ছিলেন সুপ্রিয়।গাইঘাটার জামদানি এলাকার একটি ফাকা মাঠের কাছে বাইকের পিছনে বসা বিশু আচমকাই ব্লেড দিয়ে সুপ্রিয়র গলার নলি কাটার চেষ্টা করে।গলায় ক্ষতের সৃস্টি হয়।এছাড়াও ধারালো হাসুয়া দিয়ে শরীরের অন্যান্য অংশেও আঘাত করা হয়েছে বলেও অভিযোগ। চলন্ত বাইক থেকেই চিতকার করতে করতেই কোন রকমে বাইক থেকে লাফ দিয়ে দৌড়ে প্রান রক্ষা করে।
আশেপাশের দুই একজন চিতকার শুনে সৌরভ সরকারকে ধরে ফেলে।বিশু দাস পালিয়ে যায়। স্থানীয়রাই গাইঘাটা থানার পুলিশকে খবর দেয়।পুলিশ এসে সৌরভকে আটক করে থানায় নিয়ে আসে।এদিকে স্থানিয়রাই জখম সুপ্রিয় সরকারকে নিয়ে আসে ঠাকুরনগর হাসপাতালে।পরে তাকে স্থানান্তরিত করা হয় বনগাঁ হাসপাতালে।আক্রান্তের অভিযোগের ভিত্তিতে সৌরভ সরকারকে প্রথমে গ্রেপ্তার করে।পরে সৌরভের সুত্র ধরেই বিশু দাসকে গ্রেপ্তার করে গাইঘাটা থানার পুলিশ।

Post a Comment