মার্চেই জেলায় ঢুকছেন ইলেকশন অবজার্ভাররা - The News Lion

মার্চেই জেলায় ঢুকছেন ইলেকশন অবজার্ভাররা

 


দি নিউজ লায়ন;    দার্জিলিং জেলায় চার নির্বাচনি অবজার্ভর।মার্চেই জেলায় ঢুকছেন ইলেকশন অবজার্ভাররা। দার্জিলিং জেলা পুলিশ অবজার্ভর হিসেবে রাজেশ কুমার জৈইসওয়াল শিলিগুড়ি শহর সহ গোটা দার্জিলিং জেলার দায়িত্ব নেওয়ার কথা রয়েছে। তার দায়িত্বে থাকছে দার্জিলিং,কার্শিয়াং,  মাটিগাড়া-নকশালবাড়ি, ফাঁসীদেওয়ার  শিলিগুড়ি পুরো জেলার পুলিশ ও নিরাপত্তার দায়িত্ব নেবেন তিনি।


 পাশাপাশি শিলিগুড়ি,কার্শিয়াং ও সীমান্ত কেন্দ্র ফাঁসীদেওয়ায় মোতায়েন করা হয়েছে বিশেষ পর্যবেক্ষক। শিলিগুড়ি ও মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্রের অবজার্ভর হয়ে আসছেন মনবেশ কুমার সিদ্ধু। সীমান্ত ঘেঁষা সংবেদনশীল কেন্দ্রের অবজার্ভর হয়ে আসছেন মনোজ কুমার মানিক রাও সূর্যবংশী। 


 কার্শিয়াং কেন্দ্রের দায়িত্ব নিয়ে আসছেন শেলি কৃষ্ণানি। শিলিগুড়ি মহকুমার নির্বাচনী আধিকারিক সিদ্ধার্থ সুব্বা জানান আমাদের কাছে যা নোটিশ রয়েছে তাতে ৩০'শে মার্চ থেকে অবজার্ভরেরা দায়িত্ব নেবেন দার্জিলিং জেলার বিধানসভার কেন্দ্র গুলির। এদিকে জানা যাচ্ছে আগাম রবিবারই শিলিগুড়ি শহরে ঢুকতে চলেছেন নির্বাচনী পর্যবেক্ষকেরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.