রানাঘাটে তৃণমূলের দলীয় পতাকা ছেড়া হলো
দি নিউজ লায়নঃ রানাঘাট পৌরসভার ৯নম্বর ওয়ার্ডে কামারপাড়াসহ রানাঘাট শহরের একাধিক জায়গায় তৃণমূল কংগ্রেস প্রার্থী শংকর সিংহের এর ফ্লেক্স কে বা কারা কেটে নিয়ে যায়। স্বাভাবিকভাবেই অভিযোগের তীর উঠছে বিজেপির দিকে।তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হয়েছে গতকাল রাত থেকে রানাঘাট শহরের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস প্রার্থী শংকর সিংহের এর মমতা ব্যানার্জীর ছবি সম্বলিত ফ্লেক্স কাঠামো থেকে কেটে নিয়ে যাওয়া হয় এ বিষয়ে রানাঘাট থানার পুলিশকে জানানো হয়েছে।
রানাঘাটে সাধারণত এই রকম ঘটনা ঘটে নি কোনদিন । কিন্তু এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরজুড়ে ।এ বিষয়ে রানাঘাট শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি পবিত্র ব্রহ্ম বলেন এমন ঘটনা আগে কোনোদিন ঘটেনি ।যে কোন রাজনৈতিক দল হোক না কেন,এই বছর তাই নির্বাচনের আগে থেকেই বিজেপি নানা ঘটনা ও এলাকা অশান্ত করার চেষ্টা চালাচ্ছে।
Post a Comment