গোসাবা জখম তৃণমূল কর্মী - The News Lion

গোসাবা জখম তৃণমূল কর্মী

 


দি নিউজ লায়নঃ   শনিবার সন্ধ্যায় হঠাৎই বেশ কয়েক জন দুষ্কৃতী হামলা করলে জখম হয় এক তৃণমূল কর্মী।জখম তৃণমূল কর্মীর নাম সৌভিক কাটুরিয়া।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা বিধানসভা কেন্দ্রের কচুখালি অঞ্চলের মনসামেলা কাটারিয়া এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে গিয়েছে কচুখালি অঞ্চলের বাসিন্দা তৃণমূল কর্মী সৌভিক কাটুরিয়া।


এদিন সে তার ডাক্তার খানার চেম্বারে যাওয়ার সময় বিজেপির বেশ কিছু আশ্রিত দুষ্কৃতীরা বেধড়ক মারধর করে।স্থানীয় মানুষজন বিষয়টি দেখতে পেয়ে জখম তৃণমূল কর্মীকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে।সেখানেই তার চিকিৎসা চলছে।এ বিষয়ে গোসাবা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ন্ত নস্কর জানান সৌভিক কাটুরিয়া একজন তৃণমূল কর্মী।সে একজন কোয়াক ডাক্তার।


এদিন সে যখন চেম্বারে যাচ্ছিল,সেই সময় বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা আক্রমণ করলে গুরুত্বর জখম হয়।এ বিষয়ে ১২৭ গোসাবা এআরও কাছে লিখিত ভাবে জানানো হয়েছে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য।তিনি আরও বলেন বিজেপির পরিকল্পিত ভাবে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে।মানুষই এর যোগ্য জবাব দেবে।বিজেপির দক্ষিণ ২৪ পরগনার পূর্ব জেলার সভাপতি সুনীপ দাস বলেন তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা আক্রমণ করলে গোসাবা কেন্দ্রে বিজেপির পাঁচ ছয় জন জখম হয়।এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হবে।এমনকি বিষয়টি নির্বাচন কমিশন কে ও জানানো হবে।মানুষ সবই দেখতে পারছে।এর যোগ্য জবাব ও দেবে ভোট বাক্সে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.