বাসন্তী ও ক্যানিং পূর্ব কেন্দ্রে মনোনয়ন পত্র জমা দিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা
দি নিউজ লায়ণঃ বুধবার দুপুরে মিছিল করে নিয়ে আসে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং মহকুমা কার্যালয়ে।সেখানে বিকালে আর ও অপূর্ব কুমার বিশ্বাসের কাছে মনোনয়ন পত্র জমা দেন ১২৮ বাসন্তী (এসসি) বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্যামল মন্ডল এবং আরও প্রসেনজিৎ ঘোষ কাছে মনোনয়ন পত্র জমা দেন ১৩৯ ক্যানিং পূর্ব কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সওকাত মোল্লা।এদিন ক্যানিং পূর্ব কেন্দ্রের জীবনতলা থেকে কয়েকশো তৃণমূলের কর্মী সমর্থক এবং বাসন্তীর বিভিন্ন এলাকা থেকে কয়েকশো তৃণমূলের কর্মী সমর্থক তাদের প্রার্থীদের নিয়ে আসে।
তবে নির্বাচনী কমিশনের নিয়ম কানুন মেনেই প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেয়।এদিন এলাকায় ১৪৪ ধারা জারি করা ছিল এবং নিরাপত্তা ব্যবস্থা ছিল আঁটোসাঁটো।এই দুই কেন্দ্রে ৬ এপ্রিল তৃতীয় দফায় ভোট গ্রহণ হবে।বাসন্তী কেন্দ্রে আর এস পির প্রার্থী সুভাষ নস্কর,বিজেপির প্রার্থী রমেশ মাঝি।পাশাপাশি ক্যানিং পূর্ব কেন্দ্রের বিজেপির প্রার্থী কালীপদ নস্কর।
এ বিষয়ে ক্যানিং পূর্ব কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সওকাত মোল্লা বলেন উন্নয়ন কে সামনে রেখে ভোট প্রচার করা হচ্ছে।বাংলার মানুষের আশীর্বাদে তৃতীয় বারের জন্য আবার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।বাসন্তী কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্যামল মন্ডল বলেন সুন্দরবনের মানুষের আশীর্বাদে জয়ের ব্যাপারে আমি একশো শতাংশ আশাবাদী।উন্নয়ন কে সামনে রেখে মানুষের দুয়ারে দুয়ারে যাওয়া হচ্ছে।মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছে।


Post a Comment