আই এস এফ কর্মীদের ঘরোয়া আলোচনায় হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের যুব কর্মীদের বিরুদ্ধে
দি নিউজ লায়ণঃ কয়েক জন আই এস এফ কর্মীদের মধ্যে ঘরোয়া আলোচনায় হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের যুব কর্মীদের বিরুদ্ধে। আই এস এফ কর্মীর বাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়া থেকে তাদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার বড় বামুনিয়া এলাকায়। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার রাতেই অশোকনগর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান আই এস এফের কর্মীরা। থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন তারা।ঘন্টা চারেক ঘেরাও বিক্ষোভের পর পুলিশি আশ্বাসে ঘেরাও তুলে নেন তারা।অশোকনগর থানার পুলিশ জানিয়েছে লিখিত অভিযোগের ভিত্তিতে তৃণনূলের তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।ধৃতরা হল আল আমিন সাহাজি,শেখ সাকিব এবং শেখ সামিউল।
অশোকনগর কেন্দ্রে আই এস এফের প্রার্থী হয়েছেন তাপস বন্দোপাধ্যায়। থাকেন চৌরঙ্গি এলাকায়। তাপস ব্যাংকে চাকরি করতেন।সম্প্রতি চাকরি থেকে স্বেচ্ছাবসর নিয়েছেন।প্রত্যক্ষ ভাবে দলিয় রাজনীতি করেন নি তিনি।এলাকার আদিবাসী, দলিত শ্রেণীর মানুষের সানাজিক উন্নয়নে কাজ করেছেন তিনি।তাপস বন্দোপাধ্যায়কে নিয়ে এলাকায় প্রচারের কর্মসূচী নিয়ে মঙ্গলবার বড় বামুনিয়া এলাকাউ দলের এক কর্মীর বাড়িতে আলোচনায় বসেছিলেন জনা আট, দশ আই এস এফের কর্মীরা।অভিযোগ তখনই সি এস এফ কর্মীদের বৈঠক ভেস্তে দিতে তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা ইটপাটকেল ছুড়তে শুরু করেন। এরপর তৃণমূলের কর্মীরা তাদের মারধর করে বলেও অভিযোগ। স্থানীয় লোকজন আসার আগেই চম্পট দেয় হামলাকারীরা। এরপরেই অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে অশোকনগর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান আই এস এফের কর্মীরা। রাত ১১ টা থেকে ভোর সাড়ে তিনটে পর্যন্ত চলে আই এস এফ কর্মীদে বিক্ষোভ। পরে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার পুলিশের আশ্বাসের পর বিক্ষোভ তুল্ব নেন তারা।পুলিশ এদিন তিন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে বলেও জানা গেছে।
এই বিষয়ে অশোকনগর কেন্দ্রে আই এস এফের প্রার্থী তাপস বন্দোপাধ্যায় বলেন প্রচার কর্মসূচী নিয়ে কয়েকজন কর্মী বৈঠক করছিলেন।স্রি সময়েই প্রথমে ইটপাটকেল ছোড়ে, পরে মারধর করবছে তৃণমূলের কর্মীরা। তৃণমূল ভোটের আগে এই ভাবে বিরোধীদের রাজনৈতিক কর্মসূচী করতে বাধা দিচ্ছে।
অশোকনগরের তৃণমূলের যুব নেতা প্রদিপ সিং বলেন বিজেপি টাকা খরচ করে আই এস এফকে মদত দিচ্ছে।ওরা বড় বামুনিয়া এলাকায় জড়ো হয়েছিল।সেই সময় তৃণমূলের এক যুব কর্মীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে আই এস এফের কর্মীরা। সে প্রতিবাদ করায় তাকে মারধর করা হয়েছে।বিনা দোষে আমাদের তিন জীবনন কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে।

Post a Comment