একই পরিবারের তিনসদস্যের আত্মহত্যা - The News Lion

একই পরিবারের তিনসদস্যের আত্মহত্যা

 


দি নিউজ লায়নঃ    একই পরিবারের তিনসদস্যের আত্মহত্যার ঘটনায়। শিলিগুড়ি প্রনামি মন্দির রোডে আবাসন। ছয়জনের পরিবারের মৃত সুশীল বানসাল,সুনিত বানসাল, চন্দা দেবী বানসাল।

মৃত সুনিত বানসালের স্ত্রী রেনু বানসাল(৪০), জমজ ছেলে ও মেয়ে সেজাল বানসাল ও শাহিল বানসাল, এবছর সিবিএসসি বোর্ডে উচ্চমাধ্যমিক পাশ করেছে ভালো নাম্বার নিয়ে বলে জানান মীনাক্ষী মুন্দ্রা তাদের উল্টোদিকের ফ্ল্যাটের প্রতিবেশী।


দেনার দায়েই আত্মঘাতী পরিবারের তিন।  বাজার ও ব্যাংক ঋণ মিলে ১১কোটির টাকার ঋণের দায় রয়েছে মৃত বানসাল পরিবারের ওপর। নর্থ বেঙ্গল ইন্দ্রাষ্ট্রিয়াল এসোসিয়েশনের   সম্পাদক সুরজিৎ পাল জানান খুবই দুঃখজনক ঘটনা। বাজার ও ব্যাংক ঋণ মিলে ১১কোটির টাকা ঋণ রয়েছে। ফুলবাড়ি শিল্পতালুকের পাশে চা ব্যাগ প্যাকেজিং ও প্লাস্টিক প্যাকেজিংয়ের দুটি কারখানা তাদের। কারখানা ম্যানেজার হানি সিংকে সম্প্রতি ঋণ দাতার এসে মারধর করে। বেতন বন্ধ বহুমাস ধরে কর্মীদের।


 মঙ্গলবার সকালে ফুলবাড়ি থানায় কারখানা ম্যানেজার লিখিত ভাবে পুরো বিষয়টি জানতে গেলে পুলিশ বলে তোমার মালিকের মৃত্যু হয়েছে  কলকাতায়। কলকাতা পুলিশের তরফেও ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করা হয়। তবে সুনিত বানসালের (৪৫)স্ত্রী ও ছেলে মেয়ের সঙ্গে যোগাযোগের জন্য তার মেয়ের নাম্বারে ফোন করলে তারা ফোন তুলছেন না।সকাল থেকে চেষ্টা করে যাচ্ছি বলে জানান সুরজিৎ বাবু। 


ছেলে সাহিলের নার্ভ ব্রেকডাউনের সমস্যা দেখা দেয় সম্প্রতি। যার জেরে ডিপ্রেশনে ভুগছিল সে। তার চিকিৎসা করাতেই এক থেকে দেড় মাস আগে ফেব্রুয়ারিতে আবাসন থেকে শহরের বাইরে যান বলে জানান আবাসনের ম্যানেজার সুশান্ত ঘোষ। মিশুকে স্বভাবের ছিলেন তারা। প্রায় ১৫বছর ধরে রয়েছেন ৪০নাম্বার ওয়ার্ডের এই আবাসনে। চা পাতার ব্যাগ তৈরির কারখানা ছিল শিলিগুড়ির অদূরে ফুলবাড়ি এলাকায়। ব্যাংক লোন ছিল কিছুদিন আগে ব্যাংক কর্মীরা আসেন তাদের কাউকে না পেয়ে ঘুরেও যান।  সকালে আবাসনে পুলিশ আসে তাদের কাছে বিষয়টি জানাজানি হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.