মগরাহাট পূর্ব,মন্দিরবাজার,বাসন্তীতে বিজেপির প্রার্থী পছন্দ না হওয়ায় বিক্ষোভ বিজেপির কর্মীদের
দি নিউজ লায়নঃ ভাজপার প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে গুলিতে ভাজপার কর্মী সমর্থকরা দফায় দফায় বিক্ষোভ দেখাতে শুরু করেছে প্রার্থী পছন্দ না হওয়ায় জন্য।এই জেলার মন্দিরবাজারের ভাজপার প্রার্থী হিসাবে দিলীপ জাটুয়ার নাম ঘোষণার পর থেকেই বিক্ষোভ শুরু হয়েছে একাধিক জায়গায়।
ভাজপা কর্মী সমর্থকদের দাবি দিলীপ তৃণমূল থেকে এসেছেন। এই প্রার্থী দ্রুত না পরিবর্তন করলে তারা বৃহত্তর আন্দোলনে নামার হঁশিয়ারি দেয়।পাশাপাশি ভাজপার কর্মী সমর্থকরা কুলপি ও ডায়মন্ড হারবার রোড অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ দেখান।
এমনকি লক্ষীকান্তপুরে ভাজপার কর্মী সমর্থকরা মিছিল ও বের করে অবিলম্বে প্রার্থী পরিবর্তনের দাবি তোলেন।অন্য দিকে এই জেলার মগরাহাট পূর্ব বিধানসভার ভাজপা প্রার্থী চন্দন নস্করের প্রার্থী পদ বাতিলের দাবীতে ভাজপা কর্মীদের বিক্ষোভ অব্যাহত। মঙ্গলবার মগরাহাট পূর্ব বিধানসভার ভাজপার ৩ টি মন্ডল কমিটির পক্ষ থেকে এই বিক্ষোভ দেখায় কর্মী সমর্থকরা।

Post a Comment