১৩ বছরের নাবালিকাকে শ্লিলতাহানির অভিযোগে গ্রেপ্তার ১ - The News Lion

১৩ বছরের নাবালিকাকে শ্লিলতাহানির অভিযোগে গ্রেপ্তার ১

 


দি নিউজ লায়নঃ     ১৩ বছরের এক নাবালিকাকে শ্লিলতাহানির অভিযোগে এক ব্যাক্তিকে গনপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রাই।পরে নির্যাতিতার  পরিবারের অভিযোগের ভিত্তিতে ঐ ব্যাক্তিকে  গ্রেপ্তার করল হাবরা থানার পুলিশ।পুলিশ জানিয়েছে ধৃতের নাম বিকাশ ঘোষ(৫১)। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে হাবরা থানার পুলিশ।  সোমবার ধৃতকে বারাসত আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেপাজতের নিরদেশ দিয়েছেন বিচারক। 


পুলিশ সুত্রে জানা গেছে হাবরার গোয়ালবাটি এলাকায় টালি তৈরীর ভাটায় কাজ করেন বিকাশ ঘোষ। নির্যাতিতা নাবালিকার পরিবারের লোকজনও ঐ ভাটায় কাজ করেন।অভিযোগ মাত্র ১৩ বছরের নাবালিকাকে শ্লিলতাহানি করেন বিকাশ ঘোষ। বিষয়টি জানাজানি হতেই স্থানীয়রা বিকাশকে ধরে গনপিটুনি দেয়।পরে হাবরা থানার পুলিশকে খবর দিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।পরে নির্যাতিতা নাবালিকার পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ বিকাশকে গ্রেপ্তার করেছে।পুলিশ জানিয়েছে বিকাশ ঘোষের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.