বিজেপি ভুয়ো খবর ছড়াচ্ছে- পুলক রায়
দি নিউজ লায়নঃ রাজ্যে বিধানসভার নির্ঘন্ট ঘোষণা হয়েছে। এখনো কোনো রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেনি। যদিও প্রার্থী তালিকা প্রকাশ না হলেও ইতিমধ্যে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। রাজনৈতিক উত্তাপ বাড়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করছে বিভিন্ন রাজনৈতিক দল।হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পুলকিত রায়। সোমবার বিকেলে বিরশিবপুরের মহেশপুরে দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে পুলক রায় এই অভিযোগ করেন।
তিনি বলেন সোশ্যাল মিডিয়ায় এই সব ভুয়ো খবর ছবি ছড়ানোর জন্য একাধিক ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে। এই সমস্ত ভুয়ো সংবাদ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিলেন পুলক রায়। তিনি বলেন বিজেপির এই ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় প্রচার চালানোর পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করা হবে।তিনি বলেন প্রয়োজনবোধে এই বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে তৃণমূল কংগ্রেস। এদিন তিনি বলেন সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় মহিলাদের প্রতি যে উক্তি করেছেন তাতে এই রাজ্যের মহিলারা ও সম্মানিত হয়েছেন। তিনি বলেন আগামী দিনে তৃণমূল কংগ্রেস এর বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করবে। এদিনের এই সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের হাওড়া জেলার মুখপাত্র সুকান্ত পাল

Post a Comment