বালিতে তৃণমূল প্রার্থীর সমর্থনে রোড শো করলেন মিমি চক্রবর্তী, প্রচার ঘিরে উন্মাদনা তুঙ্গে - The News Lion

বালিতে তৃণমূল প্রার্থীর সমর্থনে রোড শো করলেন মিমি চক্রবর্তী, প্রচার ঘিরে উন্মাদনা তুঙ্গে

 


দি নিউজ লায়ন;     বুধবার বালিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাঃ রাণা চট্টোপাধ্যায়ের সমর্থনে প্রচারে এসে রোড শো'তে অংশ নিলেন টলিউডের বিশিষ্ট অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। এদিন লিলুয়া সূর্যনগর থেকে লিলুয়া ব্রিজ পর্যন্ত ওই রোড শো'র  আয়োজন করা হয়। অভিনেত্রী সাংসদকে দেখতে এদিন রাস্তার দু'পাশে মানুষের ভীড় ছিল নজর কাড়ার মতো। লিলুয়া সূর্যনগর এসবিআই ব্যাঙ্ক থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকা জুড়ে এদিন প্রচার হয়। মিমি চক্রবর্তী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, "প্রতিদিনই প্রচারে যাচ্ছি।


 মানুষের ভালোবাসা, অভিনন্দন, আগ্রহ দেখতে পাচ্ছি। এই গরমের মধ্যেও মানুষের ঢ্ল নামছে প্রতিটি জায়গায়। মানুষ নিশ্চয়ই দিদির পাশে ছিলেন। আগামী দিনেও থাকবেন।" বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বাংলার মুখ্যমন্ত্রীকে বারমুডা পরার নিদান দিয়ে যেভাবে বিতর্কে জড়িয়েছেন তা নিয়ে এদিন প্রশ্ন করা হলে মিমি চক্রবর্তী বলেন, "আমি একজন নারী হয়ে আরেকজন নারীর পাশে দাঁড়াতে পারি।" বাকি আর কিছু বিষয় নিয়ে তিনি মন্তব্য করতে চাননি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.