ফের ছন্দে ফিরল তাজমহল
দি নিউজ লায়ন; ফের ছন্দে ফিরল তাজমহল। সকাল ১১:১৫ মিনিট নাগাদ ছন্দে ফেরে তাজমহল। উত্তর প্রদেশে মুঘল আমলের এই সৌধ ঘিরে ফের আশপাশের এলাকা আতঙ্ক কাটিয়ে ওঠে। সকালের বোমাতঙ্কের জেরে সাময়িকভাবে তাজমহল বন্ধ করা হয়। পর্যটকদের নিয়ে যাওয়া হয় বাইরে। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হলে , সেখানে ফের পর্যটকদের প্রবেশ করতে দেওয়া হয়।
পুলিশ তদন্ত করে দেখে, ওই ফোন কল-এ মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। কার্যত ভুয়ো তথ্য ফোন কল থেকে ছড়ানো হয়েছে। এদিন পুলিশ জানিয়েছে, গোটা চত্বর তারা তল্লাশি করেছে। কোনও বিস্ফোরক সেখানে মেলেনি। আপাতত নিরাপদ তাজমহল। তবে ঘটনায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

Post a Comment