গ্রেফতার বিমল গুরুং ঘনিষ্ঠ নেতা লোপসাং লামা - The News Lion

গ্রেফতার বিমল গুরুং ঘনিষ্ঠ নেতা লোপসাং লামা

 


দি নিউজ লায়নঃ      গ্রেফতার বিমল গুরুং ঘনিষ্ঠ নেতা লোপসাং লামা। লোপসাং লামার বিরুদ্ধে পকসো আইনে মামলা করেছিলেন এক মহিলা। ফলে বুধবার রাতে নামচি থেকে তাঁকে গ্রেফতার করে সিকিম পুলিশ। জানা গিয়েছে, লোপসাং লামা সিকিমের একটি বেসরকারি স্কুলের প্রধান। গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং-এর ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন লোপসাং লামা।


 তিনি গোর্খা জনমুক্তি মোর্চার কার্যকরী সভাপতিও বটে। এছাড়া সূত্রের খবর অনুযায়ী, কালিম্পং থেকে তৃণমূলের প্রার্থী হওয়ার কথা ছিল তাঁর। ফলে প্রার্থী তালিকা ঘোষণার আগের মুহুর্তে এই গ্রেফতার রাজনৈতিকভাবে যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.